ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

পেশাগত জায়গায় হাবিব ছিলেন নির্মোহ, সত্য প্রকাশে অদম্য-অবিচল: ফখরুল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৮:২১ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩ ১৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু সাংবাদিক হিসেবে নয়, মানুষ হিসেবে হাবিব আলাদা ছিলেন, যাকে না ভালোবাসে পারা যায় না। শুধু তাই নয়, পেশাগত জায়গায় তিনি ছিলেন নির্মোহ। সত্য প্রকাশে অদম্য ও অবিচল।

শনিবার (৭ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে প্রয়াত সাংবাদিক দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান খানের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব অত্যন্ত ভারাক্রান্ত কণ্ঠে বলেন, হাবিবের স্মৃতিসভায় এসে কথা বলতে হবে এটি কখনও ভাবিনি। অল্প সময়েই তার বন্ধুসূলভ আচরণ আমাকে বিমোহিত করেছে। তিনি এক সময় ছাত্রদলের রাজনীতি করলেও সাংবাদিকতার সঙ্গে রাজনীতিকে মেলাতেন না। পেশাগত চেতনায় আত্নবিশ্বাসী থেকে সত্য প্রকাশে দ্বিধা করতেন না।

মির্জা ফখরুল বলেন, সাংবাদিকতা বর্তমান সময়ের অন্যতম চ্যালেঞ্জিং পেশা, সেই জায়গায় তিনি আত্মবিশ্বাসের জায়গায় লড়াই করে গেছেন।

তিনি বলেন, এত কম বয়সে তার চলে যাওয়াটা মেনে নেওয়া কঠিন। দেশের বর্তমান প্রেক্ষাপটে তার মতো একজন স্পষ্টভাষী সাংবাদিকের খুব প্রয়োজন ছিল।

তিনি আক্ষেপ করে বলেন, তার জানাজায় যেতে পারিনি, বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ খবর নিতে পারিনি। তবে আমার বিশ্বাস, অনেক কষ্টের মধ্যেও তার পরিবার উঠে দাঁড়াবে। আমরা সবসময় তার পরিবারের সাথে আছি। আমরা সাহায্য করতে প্রস্তুত। তার আত্মার মাগফিরাত কামনা করছি, পরপারে আল্লাহ তাকে ভালো রাখুন।

সাংবাদিক মঈন উদ্দিন খান ও মইনুল আহসানের পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম রুহুল কবির রিজভী, চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, বিএনপি মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন, বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম, বজলুল চৌধুরী আবেদ, তাবিথ আউয়াল, রফিক সিকদার, মহিউদ্দিন মোহন, সাংবাদিক নেতা এম আব্দুল্লাহ, খুরশিদ আলম, মুরসালিন নোমানী, ইলিয়াস হোসেন, শাখাওয়াত হোসেন বাদশা, রফিকুল ইসলাম আজাদ, রাশেদুল হক, যুবদল নেতা মাহবুব হাসান ভূইয়া, বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, প্রমুখ।

পেশাগত জায়গায় হাবিব ছিলেন নির্মোহ, সত্য প্রকাশে অদম্য-অবিচল: ফখরুল

আপডেট সময় : ০৩:২৮:২১ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩