ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

পিরোজপুর বালক উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর পুনঃনির্মাণ কাজের উদ্বোধন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩ ২২৯ বার পঠিত

আবু জাফর, পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সৌন্দর্যবর্ধন ও সীমানা প্রাচীর পুনঃনির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আজ সকাল সাড়ে ৯ টায়। উক্ত কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসন ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জেলা প্রশাসন (ডিসি)জনাব মো:জাহেদুর রহমান।

তিনি প্রতিবেদককে বলেন, ‘আমি চেষ্টা করেছি আপনাদের খেদমত করার জন্য। সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে আমূল পরিবর্তন আনার চেষ্টা করেছি।’

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জনাব মো: জহিরুল ইসলাম সম্পর্কে ডিসি জাহিদুর রহমান বলেন, ‘নির্বাহী প্রকৌশলী জনাব মো: জহিরুল ইসলাম সাহেব যোগদান করেছেন মাত্র ৪ মাসের কাছাকাছি কিন্তু বন্ধ সকল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজগুলো যেভাবে শুরু করছেন তাতে জেলা প্রশাসন সন্তুষ্ট। তাঁর মধ্যে উল্লেখযোগ্য ভান্ডারিয়ার শাহাবুদ্দিন ফাজিল মাদ্রাসা, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ১৩২ শয্যা বিশিষ্ট মহিলা হোস্টেল, পাড়ের হাট উচ্চ বিদ্যালয়সহ অনেক প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ চলমান রয়েছে।’ উল্লেখ্য ভান্ডারিয়ার শাহাবুদ্দিন ফাজিল মাদ্রাসাটি বর্তমান প্রধানমন্ত্রী মহোদয়ের মূখ্য সচিব জনাব তোফাজ্জল হোসেন সাহেবের এর এলাকায়।

উদ্বোধন শেষে অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও সকল কর্মচারী নিয়ে বালক উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন সকল কাজ পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

পিরোজপুর বালক উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর পুনঃনির্মাণ কাজের উদ্বোধন

আপডেট সময় : ০৯:২৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩