ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

নারায়নগঞ্জে পৃথক অভিযানে বিপুল পরিমাণ জেলি পুশকৃত চিংড়ি ও জাটকা জব্দ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪ ২৫০ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :

 নারায়নগঞ্জে পৃথক ২ টি অভিযানে বিপুল পরিমাণ জেলি পুশকৃত চিংড়ি ও জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি ) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৫ জানুয়ারি ২০২৪ তারিখ আনুমানিক ভোর ০৪.৩০ টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা ও মৎস্য দপ্তর কেরানীগঞ্জ এর যৌথ উদ্যোগে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কাজী আকিব আরাফাত এর নেতৃত্বে ধলেশ্বরী ব্রীজ টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সাতক্ষীরা হতে চট্রগ্রামগামী ১ টি ট্রাক এবং ১ টি বাস তল্লাশী করে আনুমানিক ১,২০০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। জেলি পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় ট্রাক ও বাসের ড্রাইভারদ্বয়কে ট্রাক, বাস ও অন্যান্য বৈধ মাছসহ মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলি পু শকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়।

অপরদিকে, এদিন সকাল ০৬.১৫ মিনিটে নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে বরিশাল থেকে ঢাকাগামী ০১ টি ট্রাক তল্লাশী করে আনুমানিক ১,৬০০ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়। উক্ত অভিযানে জাটকা ব্যতীত অন্যান্য বৈধ মাছ স্ব স্ব মালিককে বুঝিয়ে দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে নারায়ণগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান আসাদ এর উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

নারায়নগঞ্জে পৃথক অভিযানে বিপুল পরিমাণ জেলি পুশকৃত চিংড়ি ও জাটকা জব্দ

আপডেট সময় : ০৭:৪৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪