ঢাকা ১২:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন নির্মাণ : সড়ক ও রেলপথ মন্ত্রী৷ Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসের নতুন কুপ খননের উদ্বোধন Logo পপুলার লাইফের খুলনা অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ১৭ লক্ষ টাকার চেক হস্তান্তর Logo রাজাপুরের উত্তমপুর বাজারে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশায় ব্যবসায়ীরা Logo ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন Logo ইরান যুদ্ধে নিহত সেনাদের সংখ্যা গোপন করেছে যুক্তরাষ্ট্র Logo বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে Logo বিবর্ণ মিরাজ, হেটমায়ারের সেঞ্চুরির পরও গায়ানার বিদায় Logo দুপুরের মধ্যেই প্রকাশ হতে পারে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, বেতন নিয়ে যা জানা গেল Logo লংমার্চের রাজনৈতিক উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন বিএনপির, নজরও রাখছে

নাটোরে পাঠ্য বই বিতরণ কার্যক্রম শুরু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৫২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪ ১৯৪ বার পঠিত

নাটোর প্রতিনিধি :
নাটোরে বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোতে পাঠ্য বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। নতুন বছরে জেলার আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠানে চার লাখ শিক্ষার্থীর হাতে যাচ্ছে ৩২ লাখ ৭ হাজার বই।

আজ সকাল ১০টায় নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. সাহাদুজ্জামান।

অতিথিরা পরে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে বই বিতরণ কার্যক্রমে যোগদান করেন।

প্রাথমিকের শিক্ষার্থীদের সাথে নতুন বইয়ের আনন্দ ভাগাভাগি করে নিতে শহরের বড় হরিশপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়েও উপস্থিত হন অতিথিরা।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. সাহাদুজ্জামান জানান, জেলার ৪৭০টি মাধ্যমিক পর্যায়ের স্কুলে দুই লাখ ১৭ হাজার ৯১ জন শিক্ষার্থীর হাতে ২৩ লাখ ৮৮ হাজার বই পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হয়। এরমধ্যে ব্রেইল পদ্ধতি, ইংরেজী ভার্সন, এবতেদায়ী, দাখিল, দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনালসহ ষষ্ট থেকে দশম শ্রেণীর বই রয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম নবী জানান, প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে ৮ লাখ ১৯ হাজার বই। এরমধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা ভার্সনে ৭ লাখ ৮৯ হাজার ৭৫০টি, ইংরেজী ভার্সনে দুই হাজার ২৪৭টি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষাক্রমে ১৪৪টি এবং প্রাক প্রাথমিকের জন্যে ২৭ হাজার।

নাটোরে পাঠ্য বই বিতরণ কার্যক্রম শুরু

আপডেট সময় : ০৯:৫২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪