ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

নাটোর-৪ আসনে নৌকার প্রার্থীকে শোকজ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৩৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ ২০৪ বার পঠিত

নাটোর প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নাটোর-৪ নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং সহকারী জজ (পাবনা) এর বিচারক আরিফুল ইসলাম এ নোটিশ দেন।
নোটিশে সশরীরে ২৭ ডিসেম্বর বেলা ১১টার মধ্যে অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়।
শোকজ নোটিশে বলা হয়, মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। ২৫ ডিসেম্বর পত্রিকায় প্রকাশিত একটি নিউজ উক্ত কমিটির নজরে এসেছে। যেখানে নির্বাচনী প্রচারণার সভার বক্তব্যে আপনি বলেন, ‘কোনো মেম্বার-চেয়ারম্যান এসে ট্রাক মার্কার ভোট চাইলে তাকে পিছমোড়া করে বেঁধে রাখবেন। কারণ মেম্বার-চেয়ারম্যান নৌকা নিয়ে নির্বাচিত হয়েছে। তাদের নৌকার বাইরে যাওয়ার সুযোগ নেই।’ উক্ত বক্তব্য বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যাপকভাবে প্রচারিত হয়।

নোটিশে আরও বলা হয়, আপনি গনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩, ৭৭, ৮৪ (ক) এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০০৮ এর ১১ ধারার বিধান লঙ্ঘন করেছেন মর্মে প্রতীয়মান হয়েছে। এমতাবস্থায় উক্ত আইন ভঙ্গের কারণে কেন আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে মর্মে ২৭ ডিসেম্বর বেলা ১১টায় স্ব-শরীরে অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হলো।

নাটোর-৪ আসনে নৌকার প্রার্থীকে শোকজ

আপডেট সময় : ০৯:৩৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩