ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মাছিয়াতা দরবার শরীফে তিনশতাধিক বছরের ঐতিহ্যবাহী মহা সম্মেলন ও ৫৬ তম ওরশ মাহফিল সম্পন্ন Logo শালিস-থানা-এমপি মানল না’—গালুয়া বাজারে জমি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা Logo আওয়ারাপন ২ বক্স অফিস: ২০০ কোটির দোরগোড়ায় ইমরান হাশমির সিনেমা Logo অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ও সাদা বলের সিরিজ Logo অসহায় ৯০ বছরের জারিনার পাশে জেলা প্রশাসন, নির্মাণ করে দেয়া হবে নতুন ঘর Logo কেরালার নাম বদলে ‘কেরালম’ Logo সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী Logo Xpulse 200 সিরিজ নিয়ে বিশেষ মিডিয়া টেস্ট রাইড আয়োজন করল হিরো বাংলাদেশ Logo খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

দ্রুত গতির মাল্টিটাস্কিং সুবিধা দিচ্ছে ভিভো এক্স২০০

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ ২৫১ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক :

নতুন বছরে সারাদেশে আলোচনায় রয়েছে ভিভোর ফ্ল্যাগশিপ এক্স সিরিজের নতুন স্মার্টফোন ভিভো এক্স২০০। মিডিয়াটেকের ৩এনএম ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট দিয়ে পারফরম্যান্সে মুগ্ধতা ছড়িয়েছে দ্রুতগতি, সহজ মাল্টিটাস্কিং এবং অত্যাধুনিক কুলিং প্রযুক্তির এই ডিভাইস। ভিভো এক্স২০০ বাংলাদেশে এসেছে গত ডিসেম্বর মাসের শেষ দিকে। ডাইমেনসিটি ৯৪০০-এর শক্তি ও দক্ষতা ভিভো এক্স২০০-এর প্রতিটি কার্যক্রমে দৃশ্যমান। স্মার্টফোন প্রযুক্তির শক্তিশালী এই চিপসেটটি ভিভো এক্স২০০-কে অন্য সব ডিভাইস থেকে আলাদা করে তুলেছে। ফলে এটি ব্যবহারকারীদের মাল্টিটাস্কিং, ভিডিও স্ট্রিমিং, লাইভ শেয়ারিংয়ে সহজ এবং ঝামেলাহীন অভিজ্ঞতা দিচ্ছে। ডাইমেনসিটি ৯৪০০ চিপসেটের আরেকটি বড় সুবিধা হলো এর দারুণ পাওয়ার ইফিসিয়েন্সি। এটি ২য় প্রজন্মের টিএসএমসি ৩এনএম প্রসেসিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি। দীর্ঘ সময়ের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির সময়েও ডিভাইসটি দ্রুত গরম হয় না। ফলে ফোনটির ব্যাটারির কার্যক্ষমতা দীর্ঘস্থায়ী থাকে।
ভিভো এক্স২০০-এর অত্যাধুনিক চিপসেট প্রযুক্তি এর জিপিইউ ও এআই ক্ষমতাকে আরও উন্নত করেছে। এই চিপসেটের সিপিইউ পারফরম্যান্স আগের চেয়ে ২৮% উন্নত। এছাড়া, এনপিইউ ৮৯০ এআই প্রসেসর পূর্বের তুলনায় ৩৫% কম শক্তি খরচে দ্রুত এবং কার্যকরী এআই পারফরম্যান্স নিশ্চিত করছে। এছাড়াও ভিভো এক্স২০০-তে রয়েছে জাইস-এর সহযোগিতায় নির্মিত ৫০ মেগাপিক্সেলের জাইস টেলিফটো ক্যামেরা। যা দিয়ে পেশাদার মানের ফটোগ্রাফি করা যাচ্ছে। সাথে এর ৫৮০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো কঠিন ঠান্ডায়ও নিজের কর্মক্ষমতা ধরে রাখছে। ভিভো এক্স২০০ এর নতুন ফানটাচ ওএস ১৫ অপারেটিং সিস্টেম এ রয়েছে ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, এআই নোট অ্যাসিস্ট এবং এআই ইরেজের মতো স্মার্ট ফিচার। প্রযুক্তি, পারফরম্যান্স এবং ডিজাইনে নতুনত্ব আনা ভিভো এক্স২০০ পাওয়া যাচ্ছে ন্যাচারাল গ্রিন এবং কসমস ব্ল্যাক—এই দুটি রঙে। এর দাম ১,৩৯,৯৯৯ টাকা। স্মার্টফোন কিনলেই গ্রাহকরা পাচ্ছেন ৩,৯৯৯ টাকা মূল্যের এয়ারবাডস। এছাড়াও তাঁরা নিতে পারছেন ১৫,০০০ টাকার রিরো প্যাকেজ অথবা ১২ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা।

ট্যাগস :

দ্রুত গতির মাল্টিটাস্কিং সুবিধা দিচ্ছে ভিভো এক্স২০০

আপডেট সময় : ০৩:৪৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫