ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচন:চুয়াডাঙ্গায় ২০৫ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৪৪:৩০ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪ ২৯৯ বার পঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচন। এদিন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। ভোট গ্রহণে থাকবে সক্রিয় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা। ভোটারদের মধ্যে বিরাজ করছে উৎসব উদ্দীপনা। তবে শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের ভোটটি নিজেই পচ্ছন্দের প্রার্থী ও প্রতীকে প্রয়োগ করতে চায় ভোটাররা।

জানা যায়, আজ জাতীয় নির্বাচনের দিন যেন ভোটকেন্দ্রে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য চুয়াডাঙ্গার দুটি আসনের সব ভোটাকেন্দ্র নিয়মিত পরিদর্শন করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ। গতকাল দুপুর থেকেই ভোটের সব সরঞ্জাম জেলার দুটি আসনের কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। আজ সকালে ভোটকেন্দ্রে পৌঁছেছে ব্যালট বাক্স।

আসন দুটির মোট ভোটকেন্দ্র ৩৫৪ টি। যার মধ্যে ২০৫ টি কেন্দ্রীয় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন প্রশাসন। এদিকে শুক্রবার সকাল থেকে জেলার ঝুঁকিপূর্ণ মহাসড়ক ও স্থানসহ অধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে মহড়া দিয়েছে প্রশাসন, পুলিশ, বিজিবি, আনসারসহ সংশ্লিষ্ট সকল বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যরা যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ভোটারদের মাঝে যাতে কোন রকম ভয়ভীতির ঘটনা না ঘটে থাকেন সেজন্যে কাজ করছেন। জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল।

চুয়াডাঙ্গা দুটি আসনের মধ্যে চুয়াডাঙ্গা-১ (চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা) বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলেমান হক জোয়ার্দার ছেলুন, স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী দলের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আতরওয়ালা, ফ্রিজ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান, স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল রহমান ও আম প্রতীকের প্রার্থী ন্যাশনাল পিপলস পার্টি(এনপিপি) কেন্দ্রীয় মহাসচিব ইদ্রিস চৌধুরী।

অপরদিকে, চুয়াডাঙ্গা-২ (৮০) আসনটি (দামুড়হুদা, জীবননগর ও সদরের একাংশ) বর্তমান নির্বাচনী ট্রেনে থেকে প্রতিবন্ধিতা করছেন মোট ৮ প্রার্থী। এদের মধ্যে, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হাজী মো: আলি আজগার টগর নৌকা প্রতীক, স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য আবু হাসেম রেজা, ঢেঁকি প্রতীকের প্রার্থী সাবেক ছাত্রলীগের নেতা মীর্জা শাহরিয়ার মাহমুদ লন্টু, ঈগল প্রতীকের প্রার্থী দৈনিক সকালের সময়ের সম্পাদক ও প্রকাশক নূর হাকিম, ফ্রিজ প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নজরুল মল্লিক, গোলাপ ফুল প্রতীকের প্রার্থী জেলা জাকের পার্টির সভাপতি আব্দুল লতিফ খান যুবরাজ, আম প্রতীকের প্রার্থী ন্যাশনাল পিপলস পার্টি(এনপিপি) মহাসচিব ইদ্রিস চৌধুরী ও মশাল প্রতীকের জাতীয় সমাজ তান্ত্রিক দল(ইনু) জেলা জাসদের প্রচার সম্পাদক দেওয়ান মোহাম্মদ ইয়াছিন উল্লাহ্।

জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, আজ দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচন। জেলার দুটি আসনের মোট ভোটকেন্দ্র থাকছে ৩৫৪ টি।এর মধ্যে ২০৫ টি কেন্দ্রীয় ঝুঁকি পূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে।জেলাতে সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে মাঠে রয়েছেন সশস্ত্র বাহিনীর ২৯৫ সদস্যসহ র‌্যাব, আনসার, বিজিবি ও পুলিশের বিভিন্ন ইউনিটের মোট ১ হাজার ১৪৬ জন আইনশৃংখলা সংস্থার সদস্য।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা-১ আসনের আওতায় রয়েছেন চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা। যার মধ্যে পৌরসভা রয়েছে ২টি ও ইউনিয়নের সংখ্যা ২০ টি। আসনটি মোট ভোটকেন্দ্র ১৮১ টি। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ৩৯ জন। অন্যদিকে, চুয়াডাঙ্গা -২ আসনের মধ্যে রয়েছেন দামুড়হুদা, জীবননগর ও সদর উপজেলার আংশিক। এ আসনটিতেও পৌর সভা রয়েছে ২ টি এবং ইউনিয়নের সংখ্যা ১৯ টি।এখানে ভোট কেন্দ্রর সংখ্যা ১৭৩ টি।মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৫ হাজার ৭১০ জন। অর্থাৎ চুয়াডাঙ্গা-(৭৯) ও চুয়াডাঙ্গা-২ (৮০) এ আসন দুটিতে মোট ভোটার ৯ লাখ।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা বলেন, জেলার দুটি আসনে সুষ্ঠু সুন্দর ও ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে সন্মানিত ভোটাররা যেন তাদের নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে তাদের মূল্যবান ভোট প্রয়োগ করবে, এজন্য সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোন ধরনের শঙ্কা তৈরি না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা যথেষ্ট সতর্কবস্থায় রয়েছেন। আজকে বিগত দিনগুলির ন্যায় আজকেও আমারা সবাইকে আশ্বস্ত করছি সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আজ সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ও শান্তি পূর্ণ ভাবে ভোটগ্রহণ চলবে। ভোটের পরিবেশ ও পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে প্রার্থীদের সাথে নেতা কর্মী সমর্থকদের সহযোগিতা কামনা করছি।

দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচন:চুয়াডাঙ্গায় ২০৫ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

আপডেট সময় : ০৯:৪৪:৩০ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪