ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

দুই দিনের বিরতি দিয়ে ফের ৪৮ ঘন্টার অবরোধ ডাকল বিএনপি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ ২২১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

দুই দিনের বিরতির পর আগামী রোববার থেকে দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। বিএনপিসহ বিরোধী দলগুলোর অবরোধ কর্মসূচির চতুর্থ ধাপ এটি। এছাড়া আগামীকাল মসজিদে দোয়া মাহফিল করবে দলটি।

চতুর্থ দফায় অবরোধের বিকল্প হিসেবে হরতাল কর্মসূচির কথা বলা হলেও শেষ পর্যন্ত অবরোধে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপির হাইকমান্ড। সরকারের পদত্যাগের এক দফা দাবি নিয়ে দেশব্যাপী তৃতীয় ধাপের অবরোধ কর্মসূচি চলছে। ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হবে শুক্রবার ভোর ৬টায়।

এর আগে গত ২৮ অক্টোবর সমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেফতার ও সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিল বিএনপি।

হরতাল শেষে ৭২ ঘণ্টার অবরোধ ঘোষণা করে বিএনপি ও সমমনা দলগুলো। এরপর ৩ ও ৪ নভেম্বর দ্বিতীয় দফা ৪৮ ঘণ্টার অবরোধ আরোপ করা হয়। ওই অবরোধ শেষে ৭ নভেম্বর বিরতি দিয়ে ৮ নভেম্বর থেকে আরও ৪৮ ঘণ্টা অবরোধ পালনের ঘোষণা দেয় বিএনপি।

দুই দিনের বিরতি দিয়ে ফের ৪৮ ঘন্টার অবরোধ ডাকল বিএনপি

আপডেট সময় : ০৫:২৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩