ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

তারেক জিয়ার এখন রক্তের একটা বন্যা দরকার:চীফ হুইপ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৩৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ ১৮৩ বার পঠিত

পি.এম.সবুজ, মাদারীপুর জেলা প্রতিনিধি:
জাতীয় সংসদের চীফ হুইপ ও আওয়ামীলীগ সংসদীয় পার্টির সাধারন সম্পাদক নূর-ই-আলম চৌধুরী বলেছেন, স্বাধীনতা যুদ্ধের সময় যেমন মানুষদের হত্যা করা হইছে, তেমনি জিয়াউর রহমানের কুসন্তান তারেক জিয়ার উদ্দেশ্য হলো অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করে অনির্বাচিত সরকার ক্ষমতায় আনা। তিনি এখন বাস-ট্রেনের মধ্যে আগুন দেয়াচ্ছে। ট্রেনের লাইন খুলে দিচ্ছে। এতে ট্রেন দূর্ঘটনায় শত শত মানুষ মারা যেতে পারে। হাজার হাজার মানুষ মারা যেতে পারে। তার এখন রক্তের একটা বন্যা দরকার। তার সাথে স্বাধীনতা বিরোধীসহ কুচক্রী মহল এক জায়গায় হয়ে নির্বাচন বানচাল করে অনিবার্চিত সরকার চাচ্ছে।
আজ মাদারীপুর-১(শিবচর) আসনে নির্বাচনী জনসংযোগে বন্দরখোলায় চীফ হুইপ এসব কথা বলেন।

চীফ হুইপ আরো বলেন, তারেক জিয়াসহ কুচক্রী মহলকে কারা সমর্থন দিচ্ছেন। যারা বঙ্গবন্ধু হত্যাকারীদের সমর্থন দিয়েছিল তারাই(বিদেশী) এদের সমর্থন দিচ্ছেন। যে সকল বিদেশীরা এখন মানবাধিকারের কথা বলছে ভাল ভাল কথা বলছে। এরা(বিদেশীরা) তো বঙ্গবন্ধু হত্যার পর মানবাধিকারের কথা বলেনি। বঙ্গবন্ধু হত্যাকারীদের তারা কেন আশ্রয় দিয়েছে। ২১ আগষ্ট গ্রেনেড হামলায় হত্যাযজ্ঞে যার সাজা হয়েছে সেই তারেক জিয়াকে তারা কেন আশ্রয় দিয়েছে। তাকে তো আমাদের বিচারের আওতায় ফেরত দেয়ার কথা। মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের যারা হত্যা করছে দেশান্তরী করেছে তাদের তারা স্যাংশন দিচ্ছে না। তাদের নিয়ে কাউকেতো মানবাধিকারের কথা বলতে দেখি না।

এদিন তিনি বন্দরখোলা ও সন্ন্যাসীরচর ইউনিয়নের বিভিন্ন স্থানে জনসংযোগ পথসভা ও জনসভায় অংশ নিয়ে ভোটারদের প্রতি ভোট প্রার্থনা করেন।
এসময় আরো বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ লতিফ মোল্লা , উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাঃ মো. সেলিম সহ উপজেলা ও ইউনিয়নের আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

তারেক জিয়ার এখন রক্তের একটা বন্যা দরকার:চীফ হুইপ

আপডেট সময় : ০৯:৩৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩