ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

টাঙ্গাইলে পৃথকস্থানে ট্রেনে কাটা পরে দুইজন নিহত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৩৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ ৩৫৬ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতীতে পৃথকস্থানে ট্রেনে কাটা পরে নারীসহ দুইজন নিহত হয়েছেন। আজ দুপুরে উপজেলার পুংলী এবং মগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার গালা গ্রামের নূরনব্বীর মেয়ে চায়না আক্তার (২৫) এবং অপর জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

রেলওয়ে পুলিশ জানায়, পুংলী এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চায়নার লাশ উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। অপরদিকে মগড়া এলাকায় এক ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ওই ব্যক্তিকে টাঙ্গাইল হাসপাতালে ভর্তি করে। দুপুরের দিকে ঐ আহত ব্যক্তি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

ধূমকেতু এক্সপ্রেসের নিচে কাটা পড়ে দুজনেরই মৃত্যু হয়। টাঙ্গাইল ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

টাঙ্গাইলে পৃথকস্থানে ট্রেনে কাটা পরে দুইজন নিহত

আপডেট সময় : ০৯:৩৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪