ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি Logo ঈদে গাজীপুর সিটিতে ১২ ঘণ্টায় বর্জ্য অপসারণের ঘোষণা

যুদ্ধাপরাধী হিসেবে জামায়াতকে ঘোষণার আইন সংসদে শিগগিরই পাস: আইনমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩ ২৭১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না থাকা সত্ত্বেও কেন জামায়াতকে সমাবেশ করতে দেওয়া হলো তা একমাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই বলতে পারবে।

তিনি বলেন, জামায়াত রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত নয়। এ বিষয়ে হাইকোর্টেও বিচার চলছে। জামায়াতকে যুদ্ধাপরাধী ঘোষণার আইন শিগগিরই সংসদে পাস হবে। এদিকে, কেন দলটিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভালো জানেন।
১০ বছর পর শনিবার (১১ জুন) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সমাবেশের অনুমতি পেয়েছে অনিবন্ধিত রাজনৈতিক দল জামায়াত।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ল রিপোর্ট ফোরামের সভাপতি আশুতোষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এলআরএফের সাধারণ সম্পাদক আহমেদ সরওয়ার হোসেন ভূঁইয়া।

যুক্তরাষ্ট্রের ভিসা নীতির বিষয়ে তিনি বলেন, আমেরিকার রাষ্ট্রদূতকে বলেছি, আমরা অপমানিত হচ্ছি। এটি যেন শুধু একটি দলের বিপক্ষে প্রয়োগ করা না হয়। এটি যেন নিরপেক্ষভাবে হয়।

যুদ্ধাপরাধী হিসেবে জামায়াতকে ঘোষণার আইন সংসদে শিগগিরই পাস: আইনমন্ত্রী

আপডেট সময় : ০২:০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩