ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

গাজীপুরে লাইনচ্যুত ট্রেনের উদ্ধারকাজ সম্পন্ন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৩৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ৪৮০ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :
ঢাকা-ময়মনসিংহ রেলপথের জয়দেবপুর রেলজংশনে লাইনচ্যুত হওয়া তুরাগ কমিউটার ট্রেনের উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। আজ সকাল সাড়ে ৭টার দিকে জয়দেবপুর রেলস্টেশনে ট্রেন লাইনচ্যুত হওয়ার পর দুপুর সাড়ে বারোটার দিকে উদ্ধারকাজ সম্পূর্ণ হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলি এ তথ্য জানান।

সোহেল নামে ট্রেনের এক যাত্রী বলেন, হঠাৎ করেই ট্রেন লাইনচ্যুত হয়ে যাওয়ায় আমরা বিড়ম্বনায় পড়ে গেছি। শ্রীগ্রই ব্যবস্থা নিলে হয়তো সঠিক সময়ে গন্তব্যে যেতে পারতাম।

তুরাগ কমিউটারের চালক মো. আব্দুর রহমান বলেন, সকালে তুরাগ ট্রেনে যাত্রীদের মধ্যে বেশিরভাগ চাকুরিজীবী। ট্রেনে খুব বেশি যাত্রী ছিল না। দুর্ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর বেশিরভাগ যাত্রী বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছে গেছে। চার ঘন্টা পর ১২টার দিকে ট্রেনটির উদ্ধার কাজ শেষ হয়। তবে দুপুর দুইটার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

তবে সকালে ট্রেন দুর্ঘটনার পর থেকে দুপুর পর্যন্ত জয়দেবপুর রেলওয়ে জংশনে যাত্রীদের ভিড় দেখা যায়। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলি বলেন, ট্রেন চালক লাইনম্যান সিগনাল দেওয়ার আগেই ইঞ্জিন চালু দিয়ে যেতে থাকে। এতে ট্রেন লাইনচ্যুত হয়। কেউ কোনো কিছু বুঝতে পারেনি। তবে ট্রেন এর গতি একেবারে কম ছিলো। দুপুর সাড়ে বারোটায় উদ্ধারকাজ সম্পূর্ণ হয়েছে।

গাজীপুরে লাইনচ্যুত ট্রেনের উদ্ধারকাজ সম্পন্ন

আপডেট সময় : ০৯:৩৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪