ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিজয়নগরে জমির ফসল নষ্ট করাকে কেন্দ্র করে হামদু মিয়া হত্যা, প্রধান আসামি সিলেটে গ্রেফতার  Logo ৫০ বছর শুধু প্রেসক্লাবের উৎসব নয়, পুরো ব্রাহ্মণবাড়িয়াবাসীর উৎসব, এমপি শ্যামল  Logo ঝাড়খণ্ডে বিধানসভা ঘেরাও কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ Logo ডিজাইন, পারফরম্যান্স ও স্থায়িত্বে জোর দিয়ে নতুন ৫জি স্মার্টফোন আনছে ইনফিনিক্স Logo স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো Logo ভারতের পুনেতে জরুরি অবতরণের সময় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত Logo রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ Logo শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স Logo দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ Logo ধামরাইয়ে দেপাশাই চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে

কোটালীপাড়ায়  আগুনে পুড়ে গেছে ৩টি বসত ঘর, কয়েক লক্ষ টাকার ক্ষতি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪০:১২ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ২৪৪ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

 সমীর রায় , কোটালীপাড়া প্রতিনিধি:
 গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি বসত ঘর পুড়ে গেছে। এতে ক্ষতি হয়েছে কয়েক লাখ টাকা।  গত মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে উপজেলার দীঘলীয়া পশ্চিমকান্দি গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, উপজেলার দীঘলীয়া পশ্চিমকান্দি গ্রামের আব্দুল লতিফ বেপারীর ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
এতে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আব্দুল লতিফ বেপারী ও সোহেল শেখের বসত বাড়িসহ ৩টি বাড়ি পুড়ে যায়। পরে খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। এ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা না ঘটলেও কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  ক্ষতিগ্রস্থ আব্দুল লতিফ বেপারী বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আমার বসত ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমি পরিবার নিয়ে খোলা আকাশের নীচে বসবাস করছি ।

ট্যাগস :

কোটালীপাড়ায়  আগুনে পুড়ে গেছে ৩টি বসত ঘর, কয়েক লক্ষ টাকার ক্ষতি

আপডেট সময় : ০৩:৪০:১২ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪