এখন ফোন নম্বর গোপন রাখতে পারবেন হোয়াটসঅ্যাপে
- আপডেট সময় : ০৯:৪১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪ ৩৩৯ বার পঠিত

তথ্য ডেস্ক :
হোয়াটসঅ্যাপ বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম ব্যবহার করার ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে একের পর এক বৈশিষ্ট্য নিয়ে আসছে। মেটা-মালিকানাধীন প্ল্যাটফর্মটি ব্যবহারকারীর নিরাপত্তারও যত্ন নেয়।
এবার হোয়াটসঅ্যাপ একটি বিশেষ ফিচার যোগ করেছে। যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ফোন নম্বর লুকিয়ে রাখতে পারবেন। অনেক ব্যবহারকারী চায় না যে তাদের নম্বর অন্য প্রান্তের লোকেরা জানুক। এই সমস্যা সমাধানের পথে।
মেসেজিং অ্যাপের জনপ্রিয়তা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেই তালিকায় রয়েছে হোয়াটসঅ্যাপও। আর কোম্পানি সবসময় চেষ্টা করে ব্যবহারকারীদের সুবিধার জন্য নতুন নতুন ফিচার আনার। এবার ফোন নম্বর ব্যক্তিগত রেখে হোয়াটসঅ্যাপ করার সুবিধা পাবেন আপনিও।
ওয়েবটিনফো একটি স্ক্রিনশট শেয়ার করেছে। দেখা যাচ্ছে সার্চ বারে নাম লিখে যে কাউকে পাওয়া যাবে। অর্থাৎ কাউকে খুঁজতে হলে তার নম্বর লাগবে না। এই পদ্ধতি মোবাইল এবং ওয়েব উভয় সংস্করণের জন্য প্রযোজ্য।
এছাড়া হোয়াটসঅ্যাপ সম্প্রতি একটি নতুন ফিচার নিয়ে এসেছে ‘প্রাইভেসি চেকআপ’। এজন্য প্রথমেই প্রাইভেসি সেটিংসে গিয়ে ‘স্টার্ট চেকআপ’-এ ট্যাপ করতে হবে। তাহলেই পর পর বেশ কিছু স্ক্রিন দেখা যাবে যার সাহায্যে ব্যবহারকারীরা দেখে নিতে পারবেন কারা তাদের কোন গ্রুপে অ্যাড করতে পারবেন, অনলাইন স্টেটাস বা লাস্ট সিন দেখতে পারবেন ইত্যাদি।

















