ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিশ্বকাপের সব ম্যাচ দেখলেই মিলবে ৬১ লাখ টাকা! Logo নাচ ছেড়ে এবার কুংফুতে মাতলো রোবট Logo সরকারি সংস্থার ধীরগতির কাজ বিনিয়োগে বড় প্রতিবন্ধকতা: মির্জা ফখরুল Logo বগুড়া জার্নালিস্ট ফোরামের মামুন সভাপতি, সুমন প্রামাণিক সাধারণ সম্পাদক Logo সেগমেন্টের প্রথম ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন সি১০০আই আনছে রিয়েলমি Logo জয়ের কৃতিত্ব যার নামে দিলেন থালাপতি বিজয় Logo র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে টপকে বাংলাদেশের অগ্রগতি Logo বিতর্কের মধ্যেও বিজেপির রেকর্ড জয়, পেছনে কী কারণ Logo ঈদুল আজহা হ্যাপিনেস অফারের পাশাপাশি অপোর নিশ্চিন্ত রিপ্লেসমেন্টের ঘোষণা Logo শাপলা চত্বর হত্যাকাণ্ডে দেশজুড়ে ৫৮ জন নিহতের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

এবার চ্যাট ট্রান্সফারের জন্য দারুণ ফিচার আনলো হোয়াটসঅ্যাপ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩ ৪৪৯ বার পঠিত

তথ্য ডেস্ক:

মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ আমাদের দেশেও খুব জনপ্রিয়। অফিস বা অন্যান্য প্রয়োজনীয় কাজ হোক বা বন্ধুদের সাথে আড্ডা হোক, সব ক্ষেত্রেই এই অ্যাপটি ব্যবহার করা হয়। মেটা অ্যাপটিকে ব্যবহারকারীদের সন্তুষ্ট করতে আরও আকর্ষণীয় করে তুলছে। এখন চ্যাট ট্রান্সফারের জন্য হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে দারুণ এক ফিচার।

হোয়াটসঅ্যাপ ব্যবহার করার অনেক সুবিধা এবং অসুবিধা আছে। ধরুন আপনি ফোন পরিবর্তন করবেন। সেক্ষেত্রে কমবেশি সবাই চিন্তিত যে চ্যাট মুছে যাবে না তো? অ্যান্ড্রয়েড থেকে অ্যান্ড্রয়েড বা আইওএস থেকে আইওএস ডিভাইসে চ্যাট স্থানান্তর করা মোটেই কঠিন নয়, তবে মুছে ফেলার সম্ভাবনা রয়েছে। মেটা এই চ্যাট স্থানান্তর প্রক্রিয়াটিকে আরও সহজ করে তুলেছে।

সম্প্রতি জানানো হয়েছিল যে কিউআর কোড স্ক্যান করেই চ্যাট ট্রান্সফার করা যাবে। পুরোনো ফোনের কিউআর কোড স্ক্যান করলেই নতুন ফোনে চলে যাবে চ্যাট ও বড় ফাইল। তবে হ্যাঁ, এই সুবিধা পেতে দুটি ফোনে একই অপারেটিং সিস্টেম থাকতে হবে। অর্থাৎ, আইফোন থেকে অ্যান্ড্রয়েডে বা অ্যান্ড্রয়েড থেকে আইফোনে চ্যাট ট্রান্সফারের পদ্ধতি কিছুটা আলাদা।

অন্য অপারেটিং সিস্টেমে চ্যাট ট্রান্সফারের জন্য একটা হেল্পিং পেজ দেবে হোয়াটসঅ্যাপ। সেখানে গেলেই অপশন পাবেন। পূর্বে, চ্যাটগুলি আইফোন থেকে অ্যান্ড্রয়েডে বা অ্যান্ড্রয়েড থেকে আইফোনে স্থানান্তর করা যেত। কিন্তু পুরো প্রক্রিয়াটি ছিল খুবই জটিল। তাই অনেকেই চ্যাট ট্রান্সফার করতেন না। ব্যবহারকারীরা এই নতুন পদ্ধতিটি কেমন তা দেখার জন্য অপেক্ষা করছেন।

এবার চ্যাট ট্রান্সফারের জন্য দারুণ ফিচার আনলো হোয়াটসঅ্যাপ

আপডেট সময় : ০৬:৫৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩