আওয়ামী লীগ-স্থানীয় সরকার জনপ্রতিনিধির মনোনয়ন বোর্ডের যৌথ সভা
- আপডেট সময় : ০২:২৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩ ২০৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভা আগামীকাল শুক্রবার (৯ জুন) ডাকা হয়েছে। এদিন সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৮ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌথ সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার গণপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে এবং যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
এই বোর্ডে ঢাকা-১৭ আসনের প্রার্থী চূড়ান্ত করা হবে। এ ছাড়া আগামী স্থানীয় নির্বাচনের প্রার্থীও ঠিক করা হবে।























