ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রথম দেশ হিসেবে জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ পাচ্ছে নেপাল Logo ফ্রান্সের রাজপথ কাঁপাচ্ছে ক্যাপ্টেন আমেরিকা-স্পাইডারম্যানরা Logo ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লিটনকে না পাওয়ার শঙ্কা Logo এনসিপির জাতীয় নারী শক্তির আহ্বায়ক হলেন মাহমুদা মিতু Logo বিতর্কিত কর্মকাণ্ড, প্রশাসন নিয়ে সমালোচনায় অস্বস্তিতে সরকার Logo বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন: জামায়াতের আমির Logo প্রতিবাদ বিজ্ঞপ্তি ও সতর্কীকরণ নোটিশ দৈনিক বাংলাদেশ কণ্ঠের নাম ও পরিচয় ব্যবহার নিয়ে সতর্কীকরণ Logo ব্রাহ্মণবাড়িয়ায় এমপির ভাতিজা পরিচয়ে দাপট, সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবি Logo আপনি আওয়ামীগের চোর, সরাইল থানার ওসিকে রুমিন ফারহানা Logo মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ফ্রান্সের রাজপথ কাঁপাচ্ছে ক্যাপ্টেন আমেরিকা-স্পাইডারম্যানরা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪১:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ১৮ বার পঠিত

ফ্রান্সের রাজপথে সরকারবিরোধী বিক্ষোভে এবার হাজির একঝাঁক সুপারহিরোকে! ক্যাপ্টেন আমেরিকা, ব্ল্যাক প্যান্থার, আবার কাউকে দেখা গেছে স্পাইডারম্যানের পোশাকে। পুলিশের জলকামান ও কাঁদানে গ্যাসের মধ্যেও তারা স্লোগানে রাজপথ কাঁপাচ্ছেন। উৎসাহ দিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীদের।গত সপ্তাহে শুরু হওয়া বিক্ষোভ ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। লাখ লাখ মানুষ এতে অংশ নিয়েছেন। তাদের মধ্যে প্রায় এক হাজার জনকে গ্রেফতারও করা হয়। রাজধানী প্যারিসেই বিক্ষোভকারীর সংখ্যা ছিল প্রায় এক লাখ ১০ হাজার।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করে।প্যারিসের একটি বিক্ষোভস্থলের ভিডিওতে দেখা যায়, ক্যাপ্টেন আমেরিকা ও ব্ল্যাক প্যান্থারের পোশাক পরা দুজনকে ঘিরে ছবি তুলছেন বিক্ষোভকারীরা। পরে বিভিন্ন স্লোগান দিয়ে উপস্থিত জনতাকে উৎসাহিত করতেও দেখা যায় তাদের। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যারিকেড দিয়ে এলাকা ঘিরে রাখতে দেখা যায়।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অন্য ভিডিওগুলোতে স্পাইডারম্যান, সুপারম্যান ও ডেডপুলের পোশাক পরা ব্যক্তিদেরও দেখা গেছে। নেপোলিয়ন বোনাপার্ট ও ব্যাটম্যানের পোশাক পরেও কয়েকজন বিক্ষোভে অংশ নেন।

ট্যাগস :

ফ্রান্সের রাজপথ কাঁপাচ্ছে ক্যাপ্টেন আমেরিকা-স্পাইডারম্যানরা

আপডেট সময় : ০২:৪১:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬