ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শাড়ি-গাজরায় স্নিগ্ধ জয়া, ক্যাপশনে ‘পিরিতের বেদনা’ Logo সূর্যবংশীর পতনের মঞ্চ তৈরি করছে নিউজিল্যান্ড Logo ইশরাকের পদত্যাগ কার্যকর, প্রজ্ঞাপন জারি Logo ৪৩ বছর পর আগামী জুনে সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান আমানপুর Logo সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী Logo পটুয়াখালীর ঐতিহাসিক ভারানী খাল এখন কচুরিপানার জঙ্গল: ডেঙ্গু ঝুঁকিতে সবুজবাগ,আরামবাগ, কালিকাপুর বাসিন্দারা! Logo গাজীপুরে নদী থেকে বালু তুলে জলাশয় ভরাট, ড্রেজার ধ্বংস করল প্রশাসন Logo সৌদিতে বাংলাদেশি যুবক নজরুলের মৃত্যুদণ্ড কার্যকর, শোকে প্রাণ গেল ফুফুর Logo তথ্য পেয়েও ছুটতে পারে না ডিএনসি Logo বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি

৪৩ বছর পর আগামী জুনে সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান আমানপুর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ২১ বার পঠিত

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন ছাড়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান আন্তর্জাতিক উপস্থাপক ক্রিশ্চিয়ান আমানপুর।

দীর্ঘ ৪৩ বছরের বর্ণাঢ্য কর্মজীবনের পর আগামী বছরের জুন মাসে তিনি সিএনএন থেকে বিদায় নেবেন বলে এক প্রতিবেদনে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

এক বিবৃতিতে ৬৮ বছর বয়সী এই বর্ষীয়ান সাংবাদিক বলেন, ‘বহু মাসের ভাবনাচিন্তা এবং বেশ কিছু নির্ঘুম রাতের পর আমি সিএনএন থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। গত ৪৩টি চমৎকার বছর ধরে এটি আমার সঙ্গী ছিল।’

তিনি আরও বলেন, ‘সামনে নতুন ও আকর্ষণীয় কিছু কাজের জন্য আমি মুখিয়ে আছি। সিএনএনের স্বাধীন সাংবাদিকতার যে ইতিহাস, তার জন্য আমি সব সময় শুভকামনা জানিয়ে যাব। তবে মনে রাখবেন: সব সময় সত্যনিষ্ঠ হোন, কেবল নিরপেক্ষ নয়।’

সিএনএনের চেয়ারম্যান মার্ক থম্পসন গতকাল সোমবার কর্মীদের কাছে পাঠানো এক স্মারকপত্রে আমানপুরকে বিশ্ব সংবাদমাধ্যমের ‘অন্যতম বিশ্বস্ত ও জনপ্রিয় সাংবাদিক’ হিসেবে বর্ণনা করেছেন।

থম্পসন লেখেন, ‘ক্রিশ্চিয়ান অত্যন্ত সতর্কতার সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা বিগত কয়েক মাস ধরে এটি নিয়ে আলোচনা করছিলাম। আজকের এই খবরে সিএনএনের অনেকের মতো আমিও অত্যন্ত ব্যথিত। তবে ব্যক্তিগত ও পেশাগত দিক থেকে এটি যে তার জন্য সঠিক সময়, তা আমি মেনে নিয়েছি।’

তিনি আরও যোগ করেন, ‘পুরো সিএনএন নেতৃত্ব দলের পক্ষ থেকে আমি ক্রিশ্চিয়ানকে তাঁর ৪৩ বছরের অসাধারণ সাংবাদিকতা, নিষ্ঠা ও বন্ধুত্বের জন্য ধন্যবাদ জানাই।’

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী বছর বিদায় নেওয়ার আগে এই কিংবদন্তি সাংবাদিকের ক্যারিয়ার উদ্‌যাপনে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

ক্রিশ্চিয়ান আমানপুর ১৯৮৩ সালে সিএনএনের আন্তর্জাতিক ডেস্কের একজন সাধারণ সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে তিনি প্রতিষ্ঠানটির অন্যতম প্রধান আন্তর্জাতিক প্রতিনিধি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বিশ্বের বিভিন্ন প্রান্তের সংঘাত, যুদ্ধ ও সংকটময় পরিস্থিতির সরাসরি চিত্র তুলে ধরে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান।

নিজের বিদায়ী বার্তায় সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমানপুর বলেন, ‘আমার প্রথম বড় ও রোমাঞ্চকর অ্যাসাইনমেন্ট ছিল প্রথম উপসাগরীয় যুদ্ধ। সেখান থেকে শুরু করে বসনিয়া যুদ্ধ, রুয়ান্ডা, আফগানিস্তান, ইউক্রেন ও ইরানের মতো সংঘাতপূর্ণ অঞ্চলের ভয়াল দৃশ্যপট কভার করার সুযোগ পেয়েছি।’

তিনি মাঠপর্যায়ের কাজের স্মৃতিচারণ করে বলেন, ‘সব সময় আমাদের লক্ষ্য ছিল সত্য, প্রমাণ ও মানবতাকে খুঁজে বের করা; যাতে সিএনএন কোনো ভয় বা পক্ষপাত ছাড়া বিশ্বের কাছে বস্তুনিষ্ঠ তথ্য পৌঁছে দিতে পারে।’

২০০৯ সাল থেকে সিএনএন ইন্টারন্যাশনালে নিজের নামে সান্ধ্যকালীন আন্তর্জাতিক সাক্ষাৎকারভিত্তিক জনপ্রিয় অনুষ্ঠান পরিচালনা করে আসছিলেন এই সাংবাদিক।

ট্যাগস :

৪৩ বছর পর আগামী জুনে সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান আমানপুর

আপডেট সময় : ০২:৩৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬