ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

এআই প্রযুক্তিনির্ভর ‘কোয়ালিটি কিং’ এক্স৬সি স্মার্টফোন উন্মোচন অনার বাংলাদেশের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:২৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ৫৬৩ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক।। মঙ্গলবার।। ২২.৭.২৫।

বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ ১৫ জুলাই এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দেশের বাজারে বহুল প্রতীক্ষিত অনার এক্স৬সি স্মার্টফোন উন্মোচন করেছে। অনুষ্ঠানটি অনার বাংলাদেশের প্রধান কার্যালয় স্মার্ট টাওয়ারে অনুষ্ঠিত হয়। ডিভাইসটিতে রয়েছে সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), যা এন্ট্রি লেভেল স্মার্টফোনের জগতে বড় ধরনের পরিবর্তন আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

অনারের এক্স সিরিজের নতুন এ স্মার্টফোনটিতে রয়েছে বিশেষ এআই বাটন। এই বাটনের মাধ্যমে ব্যবহারকারীরা শর্ট প্রেস করে কুইক মেন্যুতে প্রবেশ করতে পারবেন, আবার লং প্রেস করে গুগল লেন্স চালু করে বিভিন্ন বস্তু শনাক্তকরণ, অনুবাদ করা ও দ্রুত সার্চের মত সুবিধা উপভোগ করতে পাবেন। ডিভাইসটি ব্যবহার কারীদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করবে এবং কাজে গতিশীলতা বাড়াবে।

ডিভাইসটির আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হল এআই ইরেজার। এই টুলটি বুদ্ধিমত্তার সাথে ছবি থেকে অনাকাঙ্ক্ষিত বস্তু বা চলমান পথচারীদের কয়েকটি ট্যাপেই মুছে ফেলতে পারে। ফলে, গ্যালারিতে রাখা স্মৃতিগুলো হয়ে উঠবে একেবারে নিখুঁত। অনার এক্স৬সি এর সাথে থাকা এআই ট্রান্সলেশন খুব সাবলীলভাবে বিভিন্ন ভাষাগত ব্যবধান ঘুচাতে সক্ষম, যা ভ্রমণপিপাসু ও পেশাজীবীদের জন্য একটি প্রয়োজনীয় টুল।

নতুন এ ফোনটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার লাং গুও, ডেপুটি কান্ট্রি ম্যানেজার মো. মুজাহিদুল ইসলাম এবং হেড অব বিজনেস মো. আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লাং গুও বলেন, আমরা বিশ্বাস করি, বুদ্ধিমান ফিচার দিয়ে ব্যবহার কারীদের বাস্তব জীবনের চাহিদা পূরণ করা সম্ভব; আর এর মধ্যেই প্রকৃতপক্ষে মোবাইল ফোনের ভবিষ্যৎ নিহিত রয়েছে। আমাদের প্রত্যাশা, অনার এক্স৬সি -এর মাধ্যমে আমাদের সাশ্রয়ী স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীরা আশাতীত ফলাফল পাবেন।

অনার বাংলাদেশের হেড অব বিজনেস মো. আবদুল্লাহ আল মামুন বলেন, বাংলাদেশের বাজারে অনার এক্স৬সি নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এটি অনারের সবচেয়ে স্মার্টফোনগুলোর মধ্যে একটি। স্মার্ট এআই ফিচার, টেকসই ডিজাইন এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির সমন্বয়, এই ফোনটিকে অনন্য করে তুলেছে। অনার এক্স৬সি ফোনে রয়েছে ৫৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি এবং ৬.৬১ ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে, যেটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর ফলে, ব্যবহারকারী উপভোগ করবেন স্মুদ অ্যানিমেশন ও রেসপনসিভ টাচের সুবিধা, যা ব্যবহারে চোখ এবং আঙ্গুল দুটিই থাকবে স্বস্তিতে।

ট্যাগস :

এআই প্রযুক্তিনির্ভর ‘কোয়ালিটি কিং’ এক্স৬সি স্মার্টফোন উন্মোচন অনার বাংলাদেশের

আপডেট সময় : ০৮:২৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫