ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান Logo ১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

নতুন নর্ড ৫ সিরিজের স্মার্টফোন ও আইওটি ডিভাইস

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ৫২৮ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ।। রবিবার।। ১৩.০৭.২৫।।

বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড ওয়ানপ্লাস বাংলাদেশে তাদের নর্ড সিরিজের দুটি নতুন স্মার্টফোন উন্মোচন করেছে। বুধবার (৯ জুলাই) এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি ওয়ানপ্লাস নর্ড ৫ এবং ওয়ানপ্লাস নর্ড সিই ৫ স্মার্টফোন দুটি উন্মোচন করে। নতুন নর্ড ৫ মডেলে রয়েছে কোয়ালকমের সর্বাধুনিক স্ন্যাপড্রাগন ৮এস জেন থ্রি মোবাইল প্ল্যাটফর্ম, যা নর্ড সিরিজে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রসেসর হিসেবে বিবেচিত। অন্যদিকে নর্ড সিই ৫ মডেলে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০-অ্যাপেক্স চিপসেট, যা দ্রুতগতির পারফরম্যান্স ও দীর্ঘস্থায়ী ব্যাটারি সুবিধা দেবে। ওয়ানপ্লাসের প্রতিষ্ঠাতা পিট লাউ বলেন, ওয়ানপ্লাস নর্ড সিরিজে আমরা সাধারণ কিন্তু আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে উচ্চমানের প্রযুক্তির সমন্বয় করেছি। এ কারণে আমরা বিশ্বজুড়ে গ্রাহকদের ভালোবাসা পেয়েছি। আমরা সব সময়ই উন্নতির পথে—এই নীতিতে বিশ্বাসী।

বিভিন্ন দামের ফোনে উন্নত প্রযুক্তি যুক্ত করে আমরা প্রযুক্তিকে আরও সহজলভ্য করে তুলছি। আমাদের বিশ্বাস, নতুন নর্ড ৫ সিরিজ ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। গেইমচেঞ্জিং পারফরম্যান্স নিয়ে হাজির নর্ড ৫ : ওয়ানপ্লাস নর্ড ৫—নর্ড সিরিজের প্রথম স্মার্টফোন, যাতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন® ৮ সিরিজের চিপ, স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩, যা শক্তিশালী পারফরম্যান্স ও গতিশীল অভিজ্ঞতা নিশ্চিত করে। ৪ ন্যানোমিটার প্রযুক্তির চিপসেটটির সঙ্গে রয়েছে দ্রুতগতির এলপিডিডিআর ৫এক্স র‍্যাম। যার আনটুটু স্কোর ১৫ লাখ ৯০ হাজারের বেশি পয়েন্ট অর্জন করেছে। এসব কারণে গেম খেলা, ভিডিও দেখা কিংবা মাল্টিটাস্কিংয়ে মিলবে স্মুথ অভিজ্ঞতা। ডিভাইসটিতে রয়েছে স্ন্যাপড্রাগন এলিট গেমিং™ সুবিধা। এছাড়াও রয়েছে উন্নত গ্রাফিক্স প্রযুক্তি ও তাৎক্ষণিক আলো-ছায়া বিশ্লেষণের সক্ষমতা।

পাবজি মোবাইল খেলা যাবে ৯০ এফপিএস গতিতে, (যা বাড়িয়ে নেওয়া যাবে ১৪৪ পর্যন্ত)। একইভাবে কল অব ডিউটি মোবাইলেও মিলবে সর্বোচ্চ ১৪৪ এফপিএস গতি। সর্বাধুনিক কাইরো-ভেলোসিটি ভিসি কুলিং প্রযুক্তির সঙ্গে ব্যবহৃত হয়েছে ফ্ল্যাগশিপ মানের গ্রাফিন স্তর। ফলে দীর্ঘ সময় উচ্চ গতির ব্যবহারেও ডিভাইসটি থাকে ঠান্ডা, পারফরম্যান্সে ব্যাঘাত ঘটে না। নর্ড ৫-এর এআই নাইট পোটের্ট প্রযুক্তি সোলো সেলফি ও প্রাণবন্ত রাতের গ্রুপ ফটোতে এনে দেবে ফ্ল্যাগশিপমানের উজ্জ্বল ছবি।

ফোনটির ক্যামেরাতে আরও থাকছে রিচ এইচডিআর, বাস্তবসম্মত আলো ও স্বাভাবিক স্কিন টোন। নাইটলাইফের আলোর ঝলকানিতেও ছবি থাকবে ঝকঝকে কারণ এতে রয়েছে ওয়ানপ্লাস-এর এইচডিআর ও ন্যাচারাল কালার অ্যালগরিদমের ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি-৭০০ মেইন সেন্সর। ওয়ানপ্লাস নর্ড সিই৫-এ রয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৮৩৫০-অ্যাপেক্স চিপসেট, যা ৪ ন্যানোমিটার টিএসএমসি প্রযুক্তিতে তৈরি। এতে রয়েছে শক্তিশালী আর্মভি৯ অক্টা-কোর প্রসেসর যার গতি সর্বোচ্চ ৩.৩৫ গিগাহার্জ এবং মালি-জি৬১৫ গ্রাফিক্স প্রসেসর। দ্রুতগতির এলপিডিডিআর৫এক্স র‍্যামের সমন্বয়ে নর্ড সিই৫ আন্টুটু বেঞ্চমার্কে ১৪ লাখ ৭০ হাজারের বেশি পয়েন্ট অর্জন করেছে। ফলে গ্রাফিক্স প্রক্রিয়াকরণ ক্ষমতায় ৬০ শতাংশ উন্নতি এবং ৫৫ শতাংশ পাওয়ার সাশ্রয় করে। বিশাল ব্যাটারি, দীর্ঘস্থায়ী শক্তি : নর্ড ৫-এ থাকছে ৬৮০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি, যা একবার চার্জে দুই দিন পর্যন্ত চলতে পারে।

বাংলাদেশে ওয়ানপ্লাস নর্ড ৫ ফাইভজি এবং নর্ড সিই৫ ফাইভজি আগামী ১৬ জুলাই থেকে অনলাইনে দারাজ, পিকাবু, ডলবেয়ার, গ্যাজেট অ্যান্ড গিয়ারে এবং একইসঙ্গে অফলাইনে পাওয়া যাবে। মার্বেল স্যান্ড ও প্যান্টম গ্রে রঙে নর্ড ৫ (১২+৫১২জিবি) পাওয়া যাবে ৫৩,৯৯৯ টাকায় এবং মার্বেল মিস্ট ও ব্ল্যাক ইনফিনিটি রঙে নর্ড সিই৫ (৮+২৫৬জিবি) পাওয়া যাবে ৩৫,৯৯৯ টাকায়। ডিভাইসগুলো ৯ থেকে ১৫ জুলাই পর্যন্ত প্রি-অর্ডার করা যাবে। প্রি-অর্ডারের থাকছে এক বছরের ডিসপ্লে রিপ্লেসমেন্ট সুযোগ এবং র‍্যাফেল ড্রতে পুরস্কার হিসেবে থাকছে একটি কিনলে আরেকটি জেতার সুযোগ অথবা প্রিমিয়াম ব্যাক কাভার।

ট্যাগস :

নতুন নর্ড ৫ সিরিজের স্মার্টফোন ও আইওটি ডিভাইস

আপডেট সময় : ০১:৫৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫