ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

স্বাস্থ্যখাতে ইন্দোনেশিয়ার এমএকে এর সঙ্গে চুক্তি, মিলবে অত্যাধুনিক প্রযুক্তি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৪৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ৩০৬ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক :

দেশের স্বাস্থ্যসেবা অবকাঠামো আরও দৃঢ় করা এবং চিকিৎসা ব্যবস্থায় অত্যাধুনিক প্রযুক্তি নিশ্চিত করতে এগিয়ে এসেছে ইন্দোনেশিয়া। সম্প্রতি দেশটির বৃহত্তম চিকিৎসা যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠান মেগা আন্দালান কালাসান (এমএকে) এ বিষয়ে বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান টেকভাইটাল সিস্টেমস লিমিটেড-এর সঙ্গে একটি চুক্তি করেছে। সম্প্রতি ঢাকায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আরিফ সুয়োকো। চুক্তির আওতায় ম্যাক, টেকভাইটালকে অত্যাধুনিক প্রযুক্তির চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করবে।
টেকভাইটাল সিস্টেমস আন্তর্জাতিক মানের চিকিৎসা-প্রযুক্তি যন্ত্রপাতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী বিদেশ থেকে আমদানি করে, যা পরবর্তীতে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সরবরাহ করা হয়। চুক্তিতে স্বাক্ষর করেন টেকভাইটাল সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিজামউদ্দিন হাসান রশিদ এবং ম্যাক-এর ইন্টারনাল অ্যাফেয়ার্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট ই. দ্বি এতনাওয়াতি। এ বিষয়ে টেকভাইটালের ব্যবস্থাপনা পরিচালক নিজামউদ্দিন রশিদ বলেন, স্বাস্থ্যসেবার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা সব সময় আধুনিক প্রযুক্তিনির্ভর সমাধান দেওয়ার চেষ্টা করে এসেছি। ম্যাক-এর সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের সে মিশনকে আরও শক্তিশালী করবে। বাংলাদেশের শহর থেকে গ্রাম—সব অঞ্চলের মানুষ যেন স্বাস্থ্যসেবায় বিশ্বমানের প্রযুক্তির সুবিধা পায়, সেটিই আমাদের মূল লক্ষ্য। বাংলাদেশে সর্বাধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে টেকভাইটালের সঙ্গে এই অংশীদারিত্বে উচ্ছ্বাস প্রকাশ করে ম্যাক-এর ভাইস প্রেসিডেন্ট এতনাওয়াতি বলেন, ‘উন্নত চিকিৎসা প্রযুক্তির মাধ্যমে মানুষের জীবনমান উন্নত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। টেকভাইটালের সঙ্গে এ চুক্তি আমাদের সেই প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করছে। আমরা বিশ্বাস করি, একত্রে কাজ করে বাংলাদেশের স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারব। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ান দূতাবাসের অর্থনৈতিক বিষয়ক কর্মকর্তা সাপ্তো রুদিয়ান্তো এবং অর্থনৈতিক বিষয়ক তৃতীয় সচিব রব্বি হারখা।

ট্যাগস :

স্বাস্থ্যখাতে ইন্দোনেশিয়ার এমএকে এর সঙ্গে চুক্তি, মিলবে অত্যাধুনিক প্রযুক্তি

আপডেট সময় : ০৯:৪৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫