ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

জাইসের ক্যামেরায় প্রো-লেভেল ফটোগ্রাফি নিয়ে এলো ভিভো ভি৫০

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ৩২২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক।।

আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো ভিভোর ভি সিরিজের সবচেয়ে উন্নত পোর্ট্রেট ফ্ল্যাগশিপ স্মার্টফোন। ’ভিভো ভি৫০ ফাইভ জি’ নামের এই স্মার্টফোনটির সবচেয়ে বড় আকর্ষণ জাইসের অল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, যা মোবাইল ফটোগ্রাফিকে নিয়ে যাবে নতুন এক মাত্রায়। এতে পাওয়া যাবে প্রো-লেভেল বা উচ্চ মানের পোর্ট্রেট ফটোগ্রাফির সুবিধা। ক্যামেরার দক্ষতার বাইরেও ভিভো ভি৫০ ফাইভ জি-তে রয়েছে আকর্ষণীয় ডিজাইন, শক্তিশালী ও স্লিম ৬০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি এবং অত্যন্ত দ্রুতগতির ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি, যা নানা পরিস্থিতিতে ব্যবহারকারীকে দেবে আরও উন্নত অভিজ্ঞতা।ফোনটিতে থাকা সবগুলো ক্যামেরাই জাইসের ৫০ মেগাপিক্সেলের, যা পেশাদার মানের ছবি ধারণের জন্য অত্যন্ত উপযোগী। বিশেষ করে এর ৫০ এমপি জাইস ওআইএস মেইন ক্যামেরা ১/১.৫৫” সুপার-সেন্সিটিভ বড় সেন্সর ব্যবহার করে দুর্দান্ত লাইট ক্যাপচার করে। ফোনটিতে আছে জাইসের মাল্টিফোকাল পোর্ট্রেট ফিচার, যেটি ২৩ মি.মি., ৩৫ মি.মি. বা ৫০ মি.মি. ফোকাল লেন্থে পোর্ট্রেট শট নেওয়ার সুযোগ দেয়। ফলে প্রতিটি ছবি পাবে আরও প্রিমিয়াম ও প্রফেশনাল লুক। রয়েছে সিআইপিএ ৪.০ ডিএসএলআর লেভেলের স্ট্যাবিলাইজেশন। এতে হাত নড়ে গেলেও রাতে তোলা যে কোনও ছবিও থাকবে স্পষ্ট ও সুন্দর। ফোনটিতে আছে এআই অরা লাইট পোর্ট্রেট, যা ১৪৩ গুণ আল্ট্রা-সফট ফিল লাইট ব্যবহার করে ছবিতে স্টুডিও-কোয়ালিটি লাইটিং নিশ্চিত করে। ফোনটির ক্যামেরায় থাকছে ফোর কে ভিডিও রেকর্ডিং অপশন, এআই ইরেজ ২.০, ফিল্ম ক্যামেরা মোড ও লাইভ ফটো ফিচার। ভিভো ভি৫০ এর ক্যামেরার পোর্ট্রেট মোডে পেশাদার লেন্সে স্পেশাল বোকে (ব্লার) ইফেক্ট ছবির বিষয়বস্তুকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। নতুন প্রযুক্তির কারণে স্মার্ট ফোনটিতে তোলা বড় গ্রুপ সেলফিও থাকবে স্পষ্ট ও নিখুঁত। স্মার্টফোনের ডিজাইনেও নতুন মাত্রা যোগ করেছে ভিভো ভি৫০ ফাইভ জি। ফোনটিতে রয়েছে আলট্রা স্লিম ফোরডি ইনফিনিটি কার্ভড স্ক্রিন, যা ব্যবহার করার সময় দেবে আরামদায়ক অনুভূতি। স্মার্টফোনটি পাওয়া যাবে স্ট্যারি ব্লু ও স্যাটিন ব্ল্যাক—এই দুটি অভিজাত রঙে। স্ট্যারি ব্লু সংস্করণে প্রথমবারের মতো হলো গ্রাফিক প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে, যা খালি চোখে থ্রিডি ইফেক্ট তৈরি করে। আর স্যাটিন ব্ল্যাক রঙ চিরন্তন স্টাইল ও অভিজাত সৌন্দর্যের প্রতিচ্ছবি। ভিভো ভি৫০ ফাইভ জি-তে রয়েছে ৬০০০ এমএএইচ ব্লু ভোল্ট ব্যাটারি, যা দীর্ঘক্ষণ ব্যাকআপ নিশ্চিত করে। মাত্র ১০ মিনিট চার্জে ৬ ঘণ্টা টকটাইম উপভোগ করা যাবে ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তির মাধ্যমে। ফোনটিতে রয়েছে কোয়ালকম স্নাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর, আইপি৬৮-৬৯ ডাস্ট, ওয়াটার রেসিস্টেন্স, গুগল জেমিনি, এআই ট্রান্সস্ক্রিপ্ট, লাইভ টেক্সটের মত অত্যাধুনিক ভিভো স্মার্ট এআই ফিচার। ১২জিবি র‌্যাম ও ১২ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‌্যাম এবং ২৫৬ জিবি রমের স্মার্টফোনটির দাম পড়বে ৬২,৯৯৯ টাকা। সব মিলিয়ে ভিভো ভি৫০ ফাইভ জি স্মার্টফোনটির অত্যাধুনিক ক্যামেরা প্রযুক্তি ও প্রিমিয়াম ডিজাইন ক্রেতাদের নজর কাড়বে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :

জাইসের ক্যামেরায় প্রো-লেভেল ফটোগ্রাফি নিয়ে এলো ভিভো ভি৫০

আপডেট সময় : ০১:২৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫