ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

ডিআরইউ সদস্য ও পরিবারের জন্য ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৩৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ৩০৪ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক:
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্য ও পরিবারের জন্য ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ২১ জানুয়ারি ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে মেডিপ্লাসের সহযোগীতায় বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা ও পরামর্শ দেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআরইউ’র সাবেক সভাপতি ও আরটিভির বার্তা প্রধান ইলিয়াস হোসেন। ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় ও কার্যনির্বাহী সদস্য আমিনুল হক ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রাক্তন লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মোশারফ হোসেন খন্দকার। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কল্যাণ সম্পাদক রফিক মৃধা। প্রধান অতিথি ইলিয়াস হোসেন বলেন, স্বাস্থ্য সেবা আমাদের মৌলিক অধিকারের একটি। কিন্তু আমরা এখনো সঠিকভাবে এই সেবাটি পাই না। আর সাংবাদিকরা স্বাস্থ্যের ক্ষেত্রে খুবই অসচেতন। এক্ষেত্রে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সারা বছর এই ধরনের ক্যাম্প আয়োজনের মাধ্যমে সদস্যদের সেবা দিয়ে থাকে। ডেন্টাল ক্যাম্পের মাধ্যমে সদস্য ও পরিবারের সদস্যরা উপকৃত হবেন বলে আশারাখি। এ সময় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রাক্তন লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মোশারফ হোসেন খন্দকার বলেন, সবাইকে স্বাস্থ্য সচেতন হতে হবে। দাঁতের যত্ন নিতে হবে। সাংবাদিকরা পেশাগত কাজে ব্যস্ত থাকে, কিন্তু স্বাস্থ্য নিয়ে আলসেমি করলে চলবে না। ধানমন্ডিতে থাকা তার নিজস্ব চেম্বারে ৫০ শতাংশ কমিশনে ডিআরইউ সদস্যদের চিকিৎসা দেয়ার ঘোষণা দেন তিনি। সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ডিআরইউ সদস্যরা কাজের ব্যস্ততায় স্বাস্থ্য নিয়ে খুব একটা ভাববার সময় ও সুযোগ পান না। তাই অনেকটা অবহেলিতই থাকে স্বাস্থ্য সেবার বিষয়টি। সারাবছর সদস্যদের সব রকম চিকিৎসা সহায়তা দেয়ার চেস্টা করবে বর্তমান কমিটি। এজন্য সকলের সহযোগীতা কামনা করেন। এ সময় আরো বক্তব্য রাখেন ডিআরইউ’র সাবেক সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাবেক কার্যনির্বাহী সদস্য কুদরাত-ই খোদা। অনুষ্ঠানে ডিআরইউ’র সহসভাপতি গাযী আনোয়ার, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান ও কার্যনির্বাহী সদস্য সুমন চৌধুরী উপস্থিত ছিলেন। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে ডিআরইউর সদস্য ও পরিবারের প্রায় ২০০ জন সেবা গ্রহণ করেন।

ট্যাগস :

ডিআরইউ সদস্য ও পরিবারের জন্য ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৩৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫