ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

চলতি মাসের শেষে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ ৮৯২ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

উন্নত চিকিৎসার জন্য চলতি মাসের শেষের দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন যাবেন। এ জন্য আগামী ২১ ডিসেম্বরের মুক্তিযোদ্ধা সমাবেশে স্থগিত করা হয়েছে। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত হওয়ার তথ্য জানান। তবে তার শারীরিক অসুস্থতার কারণে এই আয়োজন স্থগিত করেছে মুক্তিযোদ্ধা দল। লন্ডনে চিকিৎসা শেষে খালেদা জিয়া সুস্থ হওয়ার পরই অনুষ্ঠানের আয়োজন করা হবে।সম্প্রতি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত সাংবাদিকদের জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এর মাধ্যমে দীর্ঘ সাত বছর পর এই প্রথম রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন তিনি।উলফাত এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ সম্প্রতি খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। তারা বিএনপি নেত্রীকে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান।

ট্যাগস :

চলতি মাসের শেষে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

আপডেট সময় : ০২:৫১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪