ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভিভো ভি৮০ লাইটঃ প্রি-অর্ডারে ভিভো-এপেক্সের বিশেষ উপহার Logo জ্বালানি আমদানিতে বাড়তি চাপ, ২০২৬ সালে খরচ বাড়তে পারে প্রায় ৩৫ হাজার কোটি টাকা Logo গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছরে বিএনপি বড়ইয়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo ইকবাল হাসান মাহমুদ টুকু অসুস্থ: হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি Logo বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি সাথে এসেছে টেকনো ক্যামন এয়ার Logo লিওনেল মেসিকে ধন্যবাদ জানালেন ফিফা সভাপতি ইনফান্তিনো, বললেন অবিস্মরণীয় স্মৃতির জন্য কৃতজ্ঞ Logo এআইয়ের ভবিষ্যৎ গড়ছেন যারা, টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ Logo দীর্ঘ আন্দোলনের পথ পেরিয়ে দেশে গণতন্ত্রের প্রত্যাবর্তন হয়েছে: প্রধানমন্ত্রী Logo টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফর নিয়ে অজানা তথ্য প্রকাশের ইঙ্গিত তামিম ইকবালের Logo চলন্ত বাসে ১৬ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০ অক্টোবর থে‌কে কর্মভিসার পাসপোর্ট ফেরত দে‌বে ইতা‌লি দূতাবাস

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ২০০ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

আগামী ২০ অক্টোবর থে‌কে কর্মভিসা আবেদনকারীদের পাসপোর্ট ফেরত দে‌বে ঢাকার ইতা‌লি দূতাবাস। আজ বৃহস্প‌তিবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপুল সংখ্যক জাল নথি বা ডকুমেন্টের কারণে ইতালি সরকার ১১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের অনুকূলে ইস্যুকৃত সব কর্ম অনুমোদনের বৈধতা স্থগিত করেছে, যা যথাযথ যাচাইকরণ সম্পন্ন না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। আবেদনকারীদের যাচাইকরণ সম্পন্ন হওয়া সাপেক্ষে ইতালি দূতাবাস কর্মভিসা ইস্যু করবে। তারপর পাসপোর্ট ক্রমান্বয়ে ফেরত দেওয়া হবে। ফেরত দেওয়ার কার্যক্রম আগামী ২০ অক্টোবর থেকে শুরু করা হবে। এসএমএস অথবা ই-মেইলের মাধ্যমে প্রতিটি আবেদনকারীর সঙ্গে ‘ভিএফএস গ্লোবাল’-এর মাধ্যমে পাসপোর্ট ফেরতদানের জন্য যোগাযোগ করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দূতাবাস কর্ম অনুমোদনের যাচাইকরণ নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে ভিসা আবেদনকারীরা তাদের পাসপোর্ট ভিএফএস গ্লোবালের সংশ্লিষ্ট ভিসা আবেদন কেন্দ্রে পুনরায় জমাদানের জন্য যোগাযোগ করবে।

কর্মভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশী যাদের কর্ম অনুমোদনের নিশ্চিতকরণ সম্পন্ন হবে তাদের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য ভিএফএস গ্লোবালের মাধ্যমে যোগাযোগ করা হবে। অতএব ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট (যে সব অ্যাপয়েন্টমেন্ট ইতোমধ্যে শিডিউল করা হয়েছে সেসবসহ) বর্তমানে আর প্রয়োজন নেই।

কর্ম অনুমোদনের ধারকরা প্রয়োজনে তাদের ইতালিতে সম্ভাব্য নিয়োগকর্তাদের সঙ্গে তাদের কর্ম অনুমোদনের যাচাইকরণ সম্পর্কে আপডেট পেতে যোগাযোগ করতে পারেন।

ইতালির প্রভিন্সিয়াল ইমিগ্রেশন অফিস স্পোর্টেলো ইউনিকো-এস ইউ আই কর্তৃক যাচাই নিশ্চিতকরণ না হওয়া পর্যন্ত কর্ম অনুমোদনের মেয়াদ বলবৎ থাকবে।

অন্যান্য যেমন ফ্যামিলি রিইউনিয়ন, স্টাডি, বিজনেস ও টুরিস্ট ভিসা সংক্রান্ত আবেদন প্রক্রিয়া অপরিবর্তিত থাকবে।

ট্যাগস :

২০ অক্টোবর থে‌কে কর্মভিসার পাসপোর্ট ফেরত দে‌বে ইতা‌লি দূতাবাস

আপডেট সময় : ০৩:২৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪