ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

জনগণের চাহিদা বিবেচনা করে রাজনীতি করবো:জিএম কাদের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪ ৪০২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, জাতীয় পার্টি কোনো বিশেষ দলকে বাঁচানোর রাজনীতি করবে না। তিনি বলেন, আমরা নিজেদের রাজনীতি নিয়ে এগিয়ে যাব। জনগণের চাহিদা বিবেচনা করেই রাজনীতি করব।

বুধবার (৬ মার্চ) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে দলের সভাপতিমণ্ডলী ও সংসদ সদস্যদের যৌথসভায় তিনি এ কথা বলেন।

জনগণের স্বার্থ বিবেচনা করে জাতীয় পার্টি কর্মসূচি ঘোষণা করবে উল্লেখ করে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠিত হবে। এর আগেই সব জেলা ও উপজেলা পরিষদের কাজ শেষ করতে হবে।

প্রেসিডিয়াম সভা শেষে গণমাধ্যম কর্মীদের জাতীয় পার্টি মহাসচিব ও বিরোধীদলীয় চীফ হুইপ মো. মুজিবুল হক চুন্নু বলেন, আগামী এপ্রিল মাসের মধ্যে কেন্দ্রীয় বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সব জেলা উপজেলার নেতারা উপস্থিত থাকবেন ওই সভায়। সেখানে জাতীয় পার্টির সার্বিক রাজনীতি নিয়ে আলোচনা হবে। আগামী আগস্টের মধ্যে ৩ থেকে ৫ সদস্যের ছোট ছোট কমিটি করে জেলায় জেলায় পাঠানো হবে। তারা দলের সাংগঠনিক শক্তি পর্যালোচনা করে কেন্দ্রে একটি রিপোর্ট দেবে।

আগামী আগস্টের মধ্যে সব জেলার সম্মেলন শেষ হবে উল্লেখ করে তিনি বলেন, আগামী ১২ অক্টোবর জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিলের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

জনগণের চাহিদা বিবেচনা করে রাজনীতি করবো:জিএম কাদের

আপডেট সময় : ০৮:১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪