ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

লালপুরের জামায়াত শিবিরের ৫ নেতাকর্মী আটক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৪৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪ ১৮৯ বার পঠিত

নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলা আমিরসহ জামায়াত-শিবিরে ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ একটি মামলায় শুনানি শেষে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অম্লান কুসুম যিশু তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আটককৃতরা হলেন, উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, বিলমাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমির আনেজ উদ্দিন, বিলমাড়িয়া ইউনিয়নের রুকন হাফেজ আবু হানিফ, শিবির কর্মী মো. কাওসার ও আলভি হোসেন।

আসামী পক্ষের আইনজীবী মো. আতিকুল্লাহ বিশ্বাস গ্যাদা বলেন, গত ২৯ নভেম্বর হরতাল চলাকালে যান চলাচলে বাধা সৃষ্টি, জান মালের ক্ষতি ও সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে লালপুর থানায় দায়ের করা মামলায় উচ্চ আদালতের মাধ্যমে জামিনে ছিলেন তারা।
গতকাল মেয়াদ বৃদ্ধির আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

লালপুরের জামায়াত শিবিরের ৫ নেতাকর্মী আটক

আপডেট সময় : ০৯:৪৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪