বিজয়নগরে কাঁচি প্রতীকের পথসভা ও গণসংযোগ
- আপডেট সময় : ০৯:৪৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪ ২২৬ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ বিজয়নগর আসনে স্বতন্ত্র প্রার্থী লায়ন ফিরোজুর রহমান ওলিওর কাঁচি প্রতীকের পক্ষে ব্যাপক পথসভা ও গণসংযোগ হয়েছে। বিজয়নগরের কালীবাজারসহ বিভিন্ন এলাকায় সোমবার সন্ধ্যা থেকে শুরু করে রাত পর্যন্ত এক বিশাল সভা অনুষ্ঠিত হয়। ইছাপুরা ইউপির সাবেক চেয়ারম্যান হাজী আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী লায়ন ফিরোজুর রহমান ওলিও, সাবেক ছাত্রলীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য হাজী মাহমুদুল হক ভুইয়া, সাটির পাড়ার হোসেন ও সুহাতার ফজলে রাব্বি প্রমুখ।
বক্তব্যে ফিরোজুর রহমান বলেন, আমি সুষ্ঠ নির্বাচন চাই। আগামী ৭ জানুয়ারির নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চলছে। মনে রাখতে হবে এবারের নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমি স্বতন্ত্র নির্বাচনে লড়ে যাচ্ছি। আগামী ৭ জানুয়ারী আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিবেন।















