সংবাদ শিরোনাম :
হবিগঞ্জ-২ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নৌকা-ঈগলের দুই প্রার্থী
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৯:৫৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ ২০৯ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ ২ আসনে বাবার ঐতিহ্য সামনে রেখে এগিয়ে আছেন নৌকার মনোনীত প্রার্থী এডভোকেট ময়েজউদ্দিন শরীফ রুয়েল। তার সাথে রয়েছেন সাবেক এমপি এডভোকেট আব্দুল মজিদ খান। হবিগঞ্জ-২ আসনে মুল প্রতিদ্বন্দ্বীতা হচ্ছে এ দুই প্রার্থীর মাঝে।
দুজনেই এ আসনের দুটি উপজেলায় অলিগলিতে স্ব স্ব অবস্থান থেকে ভোটের মাঠ দখলের জন্য প্রানান্তর চেষ্টা করে প্রচারণা চালাচ্ছেন। এ পর্যন্ত মাঠ জরিপে দেখা গেছে, বাবার ঐতিহ্য ধরে ময়েজউদ্দিন শরীফ নৌকা মার্কা প্রতীক নিয়ে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। এলাকার ৫৫% ভোটার নৌকা মার্কার পক্ষে রয়েছেন। অপরদিকে সাবেক এমপি আব্দুল মজিদ খান এর ঈগল মার্কার পক্ষে ৪৫% ভোটার রয়েছেন। সচেতন মহল মনে করছেন এ আসনে দুজনেই হাড্ডা হাড্ডি লড়াই হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন শেষ পর্যন্ত এ আসেন নৌকাই বিজয়ের মুখ দেখবে।

















