ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

দ্বাদশ নির্বাচনে দেশের কোটি কোটি মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ:কাদের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ ২৪৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর এক গবেষণার উদ্ধৃতি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গবেষণা রিপোর্টে বলেছে বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে সমর্থন করে। আমরা ভয় পাবো কাকে। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের কোটি মানুষ ভোট দিতে মুখিয়ে আছে।

বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা নির্বাচিত সরকার। ক্ষমতাও হস্তান্তর করবো নির্বাচিত সরকারের হাতে। বাংলাদেশে নির্বাচন কমিশন স্বাধীন ছিল না। কিন্তু শেখ হাসিনা নির্বাচন কমিশনকে স্বাধীন করে দিয়েছেন। তফসিল ঘোষণার পর সরকার নির্বাচন কমিশনকে স্বাধীন করে দিয়েছে। এ মুহূর্তে সবকিছু নির্বাচন কমিশনের সিদ্বান্তে চলছে।

তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্বকে আরও সমৃদ্ধ, উজ্জ্বল, আরও আলোকিত করতে লড়াই করছেন। শেখ হাসিনা আমাদের গতিশীল নেত্রী। ইনশাআল্লাহ নির্বাচনে জয় আমাদের হবে। আমরা অসত্যের কাছে মাথা নত করব না।

নির্বাচনে ভয়ের কিছু নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সন্ত্রাসের এই আগুন আমরা বারবার দেখেছি। এসব ষড়যন্ত্র ও সন্ত্রাসকে মোকাবেলা করে আমরা আমাদের লাল-সবুজের পতাকা নিয়ে হৃদয়ে পৌঁছে দেব। সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি।

এর আগে স্বাগত বক্তব্য দেন দলটির ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক।

দ্বাদশ নির্বাচনে দেশের কোটি কোটি মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ:কাদের

আপডেট সময় : ০২:০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩