ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

ব্যক্তিগত তথ্য চুরি করছে স্যামসাং!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ ২৬৮ বার পঠিত

তথ্য ডেস্ক:

আমরা স্মার্টফোনে অসংখ্য অ্যাপ ব্যবহার করি। কিছু ফোন আগে থেকে ইনস্টল করা হয়। আবার কিছু অ্যাপ কাজের জন্য প্লে স্টোর থেকে ডাউনলোড করা হয়। এই অ্যাপগুলোতে বিভিন্ন ধরনের ম্যালওয়্যার থাকে। যা ফোনের পাশাপাশি ব্যবহারকারীদেরও ক্ষতি করছে।

এবার স্যামসাং ফোনের দুটি অ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগ এনেছে গুগল। গুগল প্লে প্রোটেক্টের কাজ হল আপনি আপনার মোবাইলে যে অ্যাপটি ডাউনলোড করছেন সেটি ব্যবহারকারীর ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য চুরি করছে কিনা তা পরীক্ষা করা। এটি নিশ্চিত করে যে অ্যাপটি সমস্ত নিরাপত্তা বিধি মেনে চলে।

৯টু৫ গুগলের একটি রিপোর্ট অনুসারে, স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন ব্যবহারকারীদের অনেকে গুগলের প্লে প্রোটেক্টের পক্ষ থেকে মেসেজ পেতে শুরু করেছে। যেখানে বলা হয়েছে স্যামসাং মেসেজ এবং ওয়ালেট অ্যাপদুটি ক্ষতিকর। এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহারকারীদের ব্যক্তিগতে তথ্যে নজরদারী চালাচ্ছে, যেমন-এসএমএস, ফটো, অডিও রেকর্ডিং এবং কল হিস্ট্রি।

এমনকি স্যামসাং কমিউনিটি ফোরাম থেকে ব্যবহারকারীদের সতর্ক করা হচ্ছে। তারা বলছেন যে স্যামসাং মেসেজ অ্যাপ ব্যবহার করার ফলে ফোনের সিকিউরিটির সমস্যা দেখা গিয়েছে। গুগলের তরফে একটি পপ-আপ পাঠানো হচ্ছে। আপনার কাছে যদি এই দুই অ্যাপ থাকে তাহলে এখনই সতর্ক হন। পাশাপাশি আর কোন অ্যাপ আপনার ফোনের সিকিউরিটি বিঘ্নিত করছে তাও পরীক্ষা করে নিন।

গুগল প্লে প্রোটেক্ট চালু করতে-

>> প্রথমে আপনার ফোনে গুগল প্লে স্টোর অ্যাপে যান।
>> উপরের ডানদিকে প্রোফাইল আইকনে ক্লিক করুন।
>> প্লে প্রোটেক্ট সেটিংস অপশনে ট্যাপ করুন।
>> এখন আপনি অ্যাপ্লিকেশন স্ক্যান করতে পারবেন।

ব্যক্তিগত তথ্য চুরি করছে স্যামসাং!

আপডেট সময় : ০৭:১৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩