খালেদা জিয়াকে রাজনীতির দাবার গুটি বানানো হয়েছে:তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৫:০১:৪১ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩ ২০৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
খালেদা জিয়াকে রাজনৈতির দাবার গুটি বানানো হয়েছে মন্তব্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বেগম জিয়া হাসপাতালে গেলেই বিএনপি বলে জীবন সংকটাপন্ন। অথচ তারা চায় না যে বেগম জিয়া সুস্থ থাকুক। এ নিয়ে দয়া করে রাজনীতি করবেন না। তার বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া আদালতের ব্যাপার।
সোমবার (২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘মায়ের কান্না’ সংগঠন আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যারা গণতন্ত্রের শিক্ষা দিচ্ছেন তাদের দেশে গণতন্ত্র নেই। তাই আমাদের গণতন্ত্র শেখাবেন না।
দেশি-বিদেশি মানবাধিকার ব্যবসায়ীরা কেন ১৯৭৭ সালে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড নিয়ে কথা বলছেন না প্রশ্ন রেখে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা অনেকের পছন্দ হচ্ছে না। তাই নানান ষড়যন্ত্র হচ্ছে।
মায়ের কান্নার আন্দোলন যৌক্তিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, যারা মানবাধিকার নিয়ে কাজ করছেন তাদের বলছি বিষয়টি দেখার জন্য।
তিনি আরও বলেন, হামাগুড়ি দিয়ে মানুষকে সম্পৃক্ত করতে পারেনি বিএনপি। তারা এখন সন্ত্রাসের পরিকল্পনা গ্রহণ করছে। তবে আওয়ামী লীগ রাজপথে আছে, থাকবে। কঠোরভাবে প্রতিহত করা হবে।























