ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Logo হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬ Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

বিএনপির মঞ্চ ভাঙচুর, আমিন বাজারের সমাবেশ স্থগিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ ২৩০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

দুই প্রবেশমুখে আজ সোমবার দুটি সমাবেশ রয়েছে বিএনপির। এর একটি বিকেল ৩টায় ধোলাইখালে হবে। অপরটি দুপুর আড়াইটায় আমিনবাজার চিশতি ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে হওয়ার কথা থাকলেও গত রাতে সমাবেশের মঞ্চ ভাঙচুর করা হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিএনপি সূত্র এ তথ্য জানিয়েছে। সাভার থানার ওসি ফোর্স নিয়ে মঞ্চ ভাংচুর করেছেন বলে অভিযোগ করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর বরাত দিয়ে শায়রুল বলেন, রোববার মধ্যরাতে আওয়ামী সন্ত্রাসীরা মঞ্চ ভেঙে ফেলে। সমাবেশে প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন।

এমনকি আমিন বাজারে সমাবেশ করার অনুমতিও দেয়নি প্রশাসন। তাই আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে। বিকাল ৩টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকের পর কবে সমাবেশ হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান শায়রুল কবির।

আমিনবাজারের আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে বলেও জানিয়েছেন নিপুণ রায়। তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার একই স্থানে আমরা সমাবেশটি করবো।

বিএনপির মঞ্চ ভাঙচুর, আমিন বাজারের সমাবেশ স্থগিত

আপডেট সময় : ০২:১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩