সংবাদ শিরোনাম :
বিয়ের প্রলোভনে প্রতারণা ও ধর্ষণের অভিযোগে মামলা
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৯:০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৪২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। শনিবার ।। ০৪ এপ্রিল ২০২৬ ।।
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা ও ধর্ষণের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এক নারী। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি আব্দুল হালিম মিয়া নিজেকে টাঙ্গাইল শহরের আদর্শ ক্লিনিকের মালিক হিসাবে পরিচয় দিয়ে ভুক্তভোগীর সঙ্গে পরিচিত হন। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত তাকে বিয়ের কথা বলে আশ্বস্ত করে একাধিকবার তার বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন। কয়েক মাসের মধ্যে বিয়ে করার প্রতিশ্রুতি দিলেও পরে তা অস্বীকার করেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে অভিযুক্ত ভয়ভীতি ও মানসিকভাবে চাপ প্রয়োগ করেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



















