ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিয়ের প্রলোভনে প্রতারণা ও ধর্ষণের অভিযোগে মামলা Logo গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন ‘জিএইউ ধান-৪’: স্বল্পমেয়াদে উচ্চ ফলনে নতুন সম্ভাবনা Logo সন্ধ্যা ৬টার আগেই দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত অপরিবর্তিত রয়েছে। Logo মিলবে ছুটির সুযোগ টানা ৫ দিনের Logo নিখোঁজ মার্কিন বিমানসেনা নিয়ে রহস্য ঘনীভূত করছে ইরান Logo জ্বালানি সরবরাহে বিঘ্ন না ঘটাতে দাবি ব্যবসায়ীদের : অর্থমন্ত্রী Logo সরকারি নির্ধারিত মূল্য উপেক্ষা করে এলপিজি সিলিন্ডার বিক্রি চলছে ইচ্ছেমতো Logo চুয়াডাঙ্গায় এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড Logo পাকিস্তানের রাজধানীতে জ্বালানি সংকটের কারণে সব গণপরিবহনে ভাড়া মওকুফ ঘোষণা Logo ৪৮ ঘণ্টার মধ্যে মার্কিন স্থাপনায় ইরাকি মিলিশিয়াদের বড় হামলার শঙ্কা যুক্তরাষ্ট্রের

পাকিস্তানের রাজধানীতে জ্বালানি সংকটের কারণে সব গণপরিবহনে ভাড়া মওকুফ ঘোষণা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:১৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ৪২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। শুক্রবার ।। ০৩ মার্চ ২০২৬ ।।

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকায় পাকিস্তানেও জ্বালানির মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দেশটিতে পেট্রোলের দাম প্রায় ৪৩ শতাংশ এবং হাই-স্পিড ডিজেল (এইচএসডি) প্রায় ৫৫ শতাংশ বাড়ানো হয়েছে, যা সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে রাজধানী ইসলামাবাদে জনদুর্ভোগ কমাতে সরকার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ দিনের জন্য শহরের সব গণপরিবহনে ভাড়া নেওয়া হবে না। জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় জানান, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। শনিবার থেকে শুরু হয়ে এক মাস পর্যন্ত ইসলামাবাদের সব গণপরিবহন বিনামূল্যে চলবে। এ উদ্যোগ বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রায় ৩৫০ মিলিয়ন রুপি ব্যয় করবে। এর আগে বৃহস্পতিবার রাতে জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক নতুন মূল্য ঘোষণা করেন। সংশোধিত দরে প্রতি লিটার পেট্রোলের দাম নির্ধারণ করা হয়েছে ৪৫৮ দশমিক ৪০ রুপি (প্রায় ১ দশমিক ৬৪ ডলার), যা শুক্রবার থেকেই কার্যকর হয়েছে। অন্যদিকে, শ্রমিক ও গণপরিবহন খাতের জন্য গুরুত্বপূর্ণ ডিজেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৫২০ দশমিক ৩৫ রুপি (প্রায় ১ দশমিক ৮৬ ডলার)। প্রেস ব্রিফিংয়ে জ্বালানিমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ইরানে চলমান সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা না থাকায় সরকারকে মূল্যবৃদ্ধির পথে যেতে হয়েছে। সরকার সর্বোচ্চ চেষ্টা করেও আগের দাম ধরে রাখতে পারেনি বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগস :

পাকিস্তানের রাজধানীতে জ্বালানি সংকটের কারণে সব গণপরিবহনে ভাড়া মওকুফ ঘোষণা

আপডেট সময় : ০৮:১৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬