ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আরাফাত রহমান কোকো স্মৃতি টি১২ ক্রিকেট টুর্নামেন্ট -২০২৬ সিজন-১ এর শুভ উদ্বোধন Logo ফ্লাইট জটিলতায় দুবাইয়ে অবস্থান শুভশ্রীর Logo নিরাপত্তা শঙ্কায় ভারত ছাড়তে পারছে না জিম্বাবুয়ে ক্রিকেটাররা Logo গোপন আন্ডারগ্রাউন্ড ড্রোন বেসের ভিডিও সামনে আনল তেহরান Logo ইসরায়েলের দিকে বারবার ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান Logo নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো Logo ট্রাম্পের ইরান সম্পর্কিত পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করলেন হলিউড Logo অনিশ্চয়তায় নেইমারের বিশ্বকাপ স্বপ্ন Logo সংযুক্ত আরব আমিরাতে ইরানের ব্যাপক হামলা, শতাধিক মিসাইল ও ড্রোন ব্যবহার Logo খামেনির হত্যাকাণ্ডের জেরে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট ঘিরে সহিংসতা

ডিআরইউর নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:১১:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ১৬০ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ।। রবিবার।। ০৭.১২.২৫।।

পেশাদার সাংবাদিকদের মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, সদস্যদের অধিকার সুরক্ষা এবং অবকাঠামো উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় নিয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) নতুন কমিটির নেতৃবৃন্দ।

৭ ডিসেম্বর রোববার ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে নবনির্বাচিত কমিটির (২০২৬) কাছে বিদায়ী কমিটির পক্ষ থেকে দায়িত্ব হস্তান্তর করা হয়।

বিদায়ী কমিটির সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুনঃনির্বাচিত সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা বিদায়ী কমিটির নেতাদের হাতে ক্রেস্ট তুলে দেন।

গত ৩০ নভেম্বর ডিআরইউ কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের চিফ রিপোর্টার আবু সালেহ আকন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মাইনুল হাসান সোহেল।

কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর সহ-সভাপতি পদে মেহ্দী আজাদ মাসুম, যুগ্ম সম্পাদক মো: জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, দপ্তর সম্পাদক মো. রাশিম (রাশিম মোল্লা), নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া ও কল্যাণ সম্পাদক রফিক মৃধা নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্য পদে মো. আকতার হোসেন, আলী আজম, মাহফুজ সাদি (মো. মাহফুজুর রহমান), আল-আমিন আজাদ, মোহাম্মদ নঈমুদ্দীন, সুমন চৌধুরী, মো. আব্দুল আলীম ও মো: মাজাহারুল ইসলাম নির্বাচিত হন।

এসময় বক্তব্য রাখেন ডিআরইউ’র সাবেক সভাপতি এম শফিকুল করিম, সাখাওয়াত হোসেন বাদশা, শাহেদ চৌধুরী, রফিকুল ইসলাম আজাদ, নজরুল ইসলাম মিঠু, সৈয়দ শুকুর আলী শুভ, ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন এবং ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা।

ট্যাগস :

ডিআরইউর নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

আপডেট সময় : ০৯:১১:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫