ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিয়ের প্রলোভনে প্রতারণা ও ধর্ষণের অভিযোগে মামলা Logo গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন ‘জিএইউ ধান-৪’: স্বল্পমেয়াদে উচ্চ ফলনে নতুন সম্ভাবনা Logo সন্ধ্যা ৬টার আগেই দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত অপরিবর্তিত রয়েছে। Logo মিলবে ছুটির সুযোগ টানা ৫ দিনের Logo নিখোঁজ মার্কিন বিমানসেনা নিয়ে রহস্য ঘনীভূত করছে ইরান Logo জ্বালানি সরবরাহে বিঘ্ন না ঘটাতে দাবি ব্যবসায়ীদের : অর্থমন্ত্রী Logo সরকারি নির্ধারিত মূল্য উপেক্ষা করে এলপিজি সিলিন্ডার বিক্রি চলছে ইচ্ছেমতো Logo চুয়াডাঙ্গায় এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড Logo পাকিস্তানের রাজধানীতে জ্বালানি সংকটের কারণে সব গণপরিবহনে ভাড়া মওকুফ ঘোষণা Logo ৪৮ ঘণ্টার মধ্যে মার্কিন স্থাপনায় ইরাকি মিলিশিয়াদের বড় হামলার শঙ্কা যুক্তরাষ্ট্রের

কোনো অন্যায়ের সামনে কখনও আত্মসমর্পণ করব না। ডা. আমির শফিকুর রহমান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ১২২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ  ।। বরিবার ।। ১৫.০২.২০২৬ ।।

বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো অপশক্তির কাছে তারা কখনোই নতিস্বীকার করবেন না। তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন, ন্যায় ও সত্যের পথে থেকেই তারা এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। কোথাও অন্যায় আঘাত এলে জনগণকে সঙ্গে নিয়ে নির্যাতিতদের পাশে দাঁড়িয়ে জোরালো প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন। বার্তার শুরুতে সহকর্মীদের প্রতি সালাম ও শুভেচ্ছা জানিয়ে তিনি নির্বাচন-পরবর্তী পরিস্থিতির খোঁজখবর নেন। দেশের বিভিন্ন এলাকা থেকে একটি বিশেষ দলের কিছু উচ্ছৃঙ্খল কর্মীর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর আসছে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে নারীদের লাঞ্ছিত করার মতো নিন্দনীয় ঘটনার তথ্যও তাদের কাছে পৌঁছেছে বলে জানান।এসব ঘটনার প্রেক্ষাপটে তিনি সাধারণ মানুষকে দৃঢ়ভাবে নির্যাতিতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তার ভাষ্য অনুযায়ী, এটি মানবতার প্রতি দায়িত্ব, আল্লাহর সন্তুষ্টি অর্জনের অঙ্গীকার এবং দেশপ্রেমের বহিঃপ্রকাশ। এই দায়িত্ব পালনে কোনো ধরনের দুর্বলতা না দেখানোর কথাও তিনি জোর দিয়ে বলেন এবং সবার জন্য মহান আল্লাহর সহায়তা কামনা করেন।

ট্যাগস :

কোনো অন্যায়ের সামনে কখনও আত্মসমর্পণ করব না। ডা. আমির শফিকুর রহমান

আপডেট সময় : ০২:৪৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬