ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ Logo মোল্লারহাটে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত। Logo টানা অষ্টম কার্যদিবসেও ঊর্ধ্বমুখী পুঁজিবাজার, লেনদেন ৯ মাসের মধ্যে সর্বোচ্চ Logo ‘কিছু রাত নিঃশব্দে এসে বদলে দেয় জীবন’—নতুন সিনেমা নিয়ে ঋতুপর্ণা Logo জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজে সম্ভাব্য বাংলাদেশ এইচপি দল Logo মিরপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট Logo ২৭ বছর পুরোনো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আবারও বাতাস লিক, বাড়ছে উদ্বেগ Logo ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধে রুমিন ফারহানার প্রতিবাদ Logo সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল ও দোকান বন্ধের নির্দেশ পুনর্বহাল Logo ঝালকাঠিতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন, প্রধান অতিথি জিয়াউদ্দিন হায়দার

ভারতীয় মিডিয়ার আচরণ স্বাভাবিক সম্পর্কের জন্য সহায়ক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৮:২৭ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ২৭৩ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

ভারতীয় গণমাধ্যমগুলো যে ভূমিকা নিয়েছে সেটি দুই দেশে মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।শনিবার (৩০ নভেম্বর) দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ–ভারত সম্পর্ক: প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। উপদেষ্টা বলেন, এটি আমি শুরু থেকেই বলে আসছি যে, বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু এবং পরিস্থিতি নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে প্রচার–প্রচারণা চালাচ্ছে, সেটি দুই প্রতিবেশী দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক নয়।

এ সময় তিনি দেশীয় গণমাধ্যমের উদ্দেশে বলেন, তিনি মনে করেন, দেশের সংবাদমাধ্যমগুলোর একটি কাজ হওয়া উচিত, ভারতীয় মিডিয়ার মিথ্যাচার তুলে আনা। তাদের এই বিষয়গুলো শক্তভাবে উপস্থাপন করা দরকার। এ সময় সীমান্ত হত্যা নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আমি অনেক দেশ ঘুরেছি। সব দেশেই অপরাধী আছে কিন্তু আপনি সীমান্তে গুলি করে মেরে ফেলতে পারেন না। ভারতের উচিত, সীমান্তে অপরাধীকে ধরা এবং তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া ও প্রচলিত আইনে বিচার করা।জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় ঐক্য না থাকার কারণে আমরা পিছিয়েছি। জাতীয় স্বার্থে আমাদের অবশ্যই জাতীয় ঐকমত্য দরকার।

প্রতিবেশী বা শক্তিশালী দেশগুলোর প্রভাব বিস্তার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, প্রভাব বিস্তার থাকবেই। এসব মোকাবিলার জন্য আমাদের ঘর গোছাতে হবে, যাতে কেউ অযাচিত প্রভাব বিস্তার করতে না পারে।বাংলাদশে কারও জন্য থ্রেট নয় দাবি করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আবার আমরা কাউকে আমাদের জন্য থ্রেট হতে দিতে পারি না। আমাদের মূল উদ্দেশ্য থাকবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে সক্ষমতা বাড়ানো।’

ট্যাগস :

ভারতীয় মিডিয়ার আচরণ স্বাভাবিক সম্পর্কের জন্য সহায়ক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৩:১৮:২৭ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪