শেরপুর পৌরসভার ১২১কোটি টাকার বাজেট ঘোষণা
- আপডেট সময় : ০৭:৪৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩ ২৯৩ বার পঠিত

মারুফুর রহমান, শেরপুর প্রতিনিধি:
শেরপুর পৌরসভার ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে আজ সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ১২১ কোটি ৬১ লাখ ৬৯ হাজার ২৯০ টাকার এই প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়ার লিটন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থাপন ও অর্থ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাসিরুল ইসলাম নাহিদ। প্রস্তাবিত বাজেট বক্তৃতা পাঠ করেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়ার লিটন। এসময় তিনি বাজেটের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। পরে খাত ওয়ারী বাজেট পাঠ করেন পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা হাছান মাহমুদ শেলীম আলম।
প্রস্তাবিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার প্যানেল মেয়র যথাক্রমে মোঃ নজরুল ইসলাম, কামাল হোসেন ও মোছাঃ নাজমা বেগম, সকল কাউন্সিলরগন, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল কাদের, সহ-প্রশাসনিক কর্মকর্তা নূর ই আলম চঞ্চল প্রমুখ সহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সামছুন্নাহার কামাল, জেলা পরিষদ সদস্য এড. ফারহানা পারভীন মুন্নি সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এবং শহরের গন্যমান্য ব্যক্তিসহ বহুসংখ্যক সুধীগন।




















