ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় পাচারকালে আটক সার প্রকাশ্যে কৃষকদের মাঝে বিক্রি ॥ বিক্রিত অর্থ গেলো সরকারি কোষাগারে Logo ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিম দিয়ে বেকারি পণ্য তৈরি জরিমানা ১ লক্ষ টাকা Logo ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ৫ টি মোবাইল ফোন জব্দ Logo বাস্তবসম্মত এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’ Logo না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের ভিসি Logo জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ওমর সানী Logo হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ১৭২ রানেই অলআউট বাংলাদেশ Logo ভারতের আন্দোলনে ইন্ধন দিচ্ছে বাংলাদেশ, দাবি দিলীপ ঘোষের Logo টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিজিবি Logo ঠান্ডার চেয়েও ভয়ের বিষয় ছিল কুমির, আসছে চঞ্চলের সেই সিরিজ

ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিম দিয়ে বেকারি পণ্য তৈরি জরিমানা ১ লক্ষ টাকা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ২১ বার পঠিত

মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
বাহিরে দেখতে চাকচিক্য পরিবেশের একটি বেকারি, ভেতরে পচা ডিমের কারবার। অস্বাস্থ্যকর উপাদান ও পচা ডিম দিয়ে খাদ্যপণ্য তৈরির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে এশিয়া বেকারিকে এক লক্ষ্ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার ১৪ অক্টোবর দুপুরে সদর উপজেলার ভাদুঘর এলাকার এলহামপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে পরিচালিত অভিযানে বেকারিটিতে পচা ডিম ব্যবহার করে খাদ্যপণ্য তৈরির বিষয়টি চোখে পড়ে। অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, এশিয়া বেকারির মালিক আলী আজগর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পচা ও খাওয়ার অনুপযোগী ডিম সংগ্রহ করতেন। পরে বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহার করে দুর্গন্ধ দূর করে সেসব ডিম বেকারির খাদ্যপণ্য তৈরিতে ব্যবহার করা হতো বলে অভিযানে জানা যায়। অভিযান চলাকালে পচা ডিম ব্যবহারের বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। এ সময় বেকারির মালিক অভিযোগের সত্যতা স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা দেন। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধ পুনরায় সংঘটিত হলে আইনের সর্বোচ্চ প্রয়োগের বিষয়ে সতর্ক করা হয়েছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে ভেজাল ও অনিরাপদ খাদ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিম দিয়ে বেকারি পণ্য তৈরি জরিমানা ১ লক্ষ টাকা

আপডেট সময় : ০৪:২৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬