ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন Logo গাজায় ৩১৫ দিনে ৪ হাজার ৩৭৯ ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ দাবি Logo র‌্যাবের যৌথ অভিযানে কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে সিএনজি চালক হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার Logo দুই দিনে টেস্ট শেষ, বাকি সময় ঘুমানোর কথা বললেন শান্ত Logo মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে প্রতিবেশীদের শত্রু ভাববে ইরান Logo ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ Logo ঠাকুরগাঁও-১ আসন শূন্য, ৯০ দিনের মধ্যে উপনির্বাচন Logo বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প Logo নোঙর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি ঘোষণা, ৭৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

হত দরিদ্র রুহুল আমিনের সমস্ত চিকিৎসার খরচের ব্যবস্থা করলেন: ইঞ্জিনিয়ার হারুন- অর – রশিদ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ৩৮২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ।। বুধবার।। ২৪ ডিসেম্বর।। ২০২৫।।

হাওলাদার বেলাল : রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের উত্তর উত্তমপুর গ্রামের অসহায় রুহুল আমীন হাওলাদার দীর্ঘদিন পায়ে পচন নিয়ে দিন কাটাচ্ছিলেন। হঠাৎ এ খবর পেয়ে তার শারীরিক খোঁজ খবর নেয়ার জন্য ছুটে যান তরুণ সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার হারুন -অর- রশিদ। তিনি রুহুল আমিনের করুন অবস্থা দেখে তার পায়ে পচন ধরার চিকিৎসার খরচ বহন করার আশ্বস্ত করেন এবং দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করার জন্য পরামর্শ দেন।
এছাড়াও তিনি পরিবারটিকে প্রতিমাসে প্রয়োজনীয় খাবারের যত পরিমাণ অর্থের প্রয়োজন হয় তা দেয়ার জন্য সম্মতি প্রকাশ করেন। তিনি একই সময়ে একই এলাকার প্রায় দুই বছর আগে গাবখান টোল প্লাজায় নিহত ইব্রাহীম হাওলাদারের পরিবারের খোজ খবর ও আর্থিক সহায়তা করেন। তিনি একই এলাকার হত দরিদ্র প্রায় ৫০ টি পরিবারের মাঝে ১ বস্তা করে চাল বিতরণ করেন।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবৎ পায়ে পচন নিয়ে ভুগছিলেন রুহুল আমীন হাওলাদার। হতদরিদ্র রুহুল আমিনের দিন চলে প্রায় অনাহারে। দুটি পায়ের একটি পা আগেই হারিয়েছে তার বাকি পাটাও পচন ধরেছে। চিকিৎসার জন্য মোটা অংকের অর্থের প্রয়োজন।
হারুন সাহেব তার চিকিৎসার সমস্ত খরচ বহন করার কথা শুনে আমরা সত্যিই আনন্দিত। আল্লাহ তার প্রত্যেকটি দানকে কবুল করুক।
ইঞ্জিনিয়ার হারুন- অর -রশিদ জানান, আমি মানুষের জন্য যতটুকু পারি সেবা করার চেষ্টা করি। আমি মানুষের বিপদে আজীবন পাশে থাকার চেষ্টা করবো।

ট্যাগস :

হত দরিদ্র রুহুল আমিনের সমস্ত চিকিৎসার খরচের ব্যবস্থা করলেন: ইঞ্জিনিয়ার হারুন- অর – রশিদ

আপডেট সময় : ০৬:১৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫