ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি Logo ঈদে গাজীপুর সিটিতে ১২ ঘণ্টায় বর্জ্য অপসারণের ঘোষণা

মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ৪৯০ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা পেতে যাচ্ছে এমন ইঙ্গিত দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। হওয়ার সম্ভাবনা মোটামুটি। হয়তো একটু সময় লাগবে। কখন থেকে দিতে পারবো, কত দিতে পারবো, এটার জন্য কমিটিকে দায়িত্ব দিয়েছি। মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আসন্ন বাজেটে মহার্ঘভাতা নিয়ে কী থাকছে এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, মহার্ঘভাতা নিয়ে এখন কিছু বলবো না। আমরা কাজ করছি, দেখছি। এটা নিয়ে অ্যাকটিভলি কনসিডার (সক্রিয়ভাবে বিবেচনা) করছি। একটা কমিটিকে দায়িত্ব দিয়েছি। তারা কাজ করছেন, সেটা করে আমার কাছে দেবেন। অ্যামাউন্ট কত হতে পারে সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা বলা যাবে না, এটা বললে তো সব বলা হয়ে যাবে। ১০-১৫ শতাংশের একটা কথা শুনা যাচ্ছে বিষয়টা কী এ রকম? এমন প্রশ্ন করলে অর্থ উপদেষ্টা বলেন, আমি বিষয়টা ওয়ার্কআউট করছি। যখন ফাইনাল করবো, এরপর কেবিনেটে যাবে প্রধান উপদেষ্টা অনুমোদন দেবেন, তারপর জানতে পারবেন। মহার্ঘ ভাতার বিষয়ে সরকারি চাকরিজীবীরা কিছুটা হতাশ হয়ে পড়েছেন, সাংবাদিকদের পক্ষ থেকে এমন কথা বলা হলে অর্থ উপদেষ্টা বলেন, সেটা হওয়ার সুযোগ নেই, আমরা কনসিডার করবো। তাহলে বলতে পারি সরকারি কর্মকার্তাদের জন্য সুখবর আছে-এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, এমন কিছু বলার দরকার নেই, তবে বিবেচনা করবো। স্থলবন্দর দিয়ে রপ্তানি বন্ধ করা হয়েছে ফলে কী প্রভাব পড়তে পারে এবং সে বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, আজকে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবো। আমি তো এখনই বলতে পারবো না। ওনারা আসবে আমার কাছে কথা বলতে। আপনারা আইসেন না। বিকেলে তো আপনার কাছে এনবিআর আসবে সাংবাদিকদের পক্ষ থেকে এমন কথা বলা হলে অর্থ উপদেষ্টা বলেন, এনবিআরের বিষয়ে আমি কিছু বলবো না। একইসঙ্গে এনবিআরকেও মন্ত্রণালয়ে কিছু বলতে দেবো না। যদি কাভারেজ করেন তাদের ইসে তাহলে আমি পানিশমেন্টের ব্যবস্থা নেবো। আমি বাংলাদেশ ব্যাংকে থাকতে যখন ব্যাংকারদের সঙ্গে কথা বলেছি। তাদের স্পষ্ট বলে দিতাম কোনো ব্যাংকার, চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংক নিয়ে কিছু বলবেন না।সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, আজকের বৈঠকে আমরা এলএনজিসহ কয়েকটি পণ্য তাড়াতাড়ি আমদানি করার অনুমোদন দিয়েছি।

ট্যাগস :

মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

আপডেট সময় : ০২:৩৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫