ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ Logo মোল্লারহাটে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত। Logo টানা অষ্টম কার্যদিবসেও ঊর্ধ্বমুখী পুঁজিবাজার, লেনদেন ৯ মাসের মধ্যে সর্বোচ্চ Logo ‘কিছু রাত নিঃশব্দে এসে বদলে দেয় জীবন’—নতুন সিনেমা নিয়ে ঋতুপর্ণা Logo জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজে সম্ভাব্য বাংলাদেশ এইচপি দল Logo মিরপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট Logo ২৭ বছর পুরোনো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আবারও বাতাস লিক, বাড়ছে উদ্বেগ Logo ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধে রুমিন ফারহানার প্রতিবাদ Logo সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল ও দোকান বন্ধের নির্দেশ পুনর্বহাল Logo ঝালকাঠিতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন, প্রধান অতিথি জিয়াউদ্দিন হায়দার

“হাদির হত্যার অভিযুক্তদের দেশে ফেরানোর চেষ্টা চলছে: আইজিপি”

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ১৫২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। সোমবার ।। ০৯.০৩.২০২৬ ।।

হাদি হত্যার আসামিদের দেশে ফেরানোর জন্য কূটনৈতিক পদক্ষেপ চলছে: আইজিপি

বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার ঘটনার প্রধান আসামিদের দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কাজ চলছে।সোমবার (৯ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, ফয়সাল ও আলমগীরকে অচিরেই দেশে আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে এগোচ্ছে। তিনি আরও জানান, দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে একটি সন্ত্রাসী তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকার ভিত্তিতে শিগগিরই সাঁড়াশি অভিযান চালানো হবে, যাতে সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া যায়। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হবে বলেও জানান আইজিপি। তিনি উল্লেখ করেন, ছিনতাই, ডাকাতি বা চাঁদাবাজি কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা প্রস্তুত থাকবে। বেতন-ভাতা নিয়ে শ্রমিক অসন্তোষ ও সম্ভাব্য জঙ্গিবাদ প্রতিরোধে পুলিশের সতর্কতার বিষয়েও আইজিপি আশ্বাস দেন। তিনি বলেন, বিজিএমইএ ও বিকেএমইএর সঙ্গে আলোচনা হয়ে গেছে, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। আইজিপি আরও বলেন, পুলিশের পদোন্নতি বা পদায়নে কোনো স্বজনপ্রীতি থাকবে না। সৎ ও যোগ্য কর্মকর্তারা পদে থাকবেন। এছাড়া দ্রুত সমস্যা সমাধানের জন্য প্রতিটি থানায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসানোর পরিকল্পনা রয়েছে। পুলিশের ইউনিফর্ম বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকার নেবেন।

ট্যাগস :

“হাদির হত্যার অভিযুক্তদের দেশে ফেরানোর চেষ্টা চলছে: আইজিপি”

আপডেট সময় : ০৩:০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬