ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী, বোর্ডভিত্তিক সংখ্যা কত Logo দেশের বর্তমান গ্যাস মজুত দিয়ে আগামী ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভবঃ জ্বালানিমন্ত্রী Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

হরমুজ প্রণালী চালু, কিন্তু সকলের জন্য নয়: ইরান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১০:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ১০০ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। ০৭.০৩.২০২৬ ।।

ইরান ঘোষণা করলো হরমুজ প্রণালী সীমিত দেশের জন্য খোলা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের ইউরোপীয় মিত্রদের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে এই ব্লকের বাইরে থাকা দেশগুলোর জাহাজ চলাচলের ওপর কোনো বিধিনিষেধ নেই। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হায়দারি আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজকে বলেছেন, এই সিদ্ধান্ত রুটটির নিরাপত্তা এবং কৌশলগত নিয়ন্ত্রণ বজায় রাখার অংশ। হরমুজ প্রণালী আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করে এবং এটি বিশ্বের জ্বালানি বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতি দিন এই রুটের মাধ্যমে বিশ্বব্যাপী চলাচলকারী তেল ও তরল গ্যাসবাহী জাহাজের প্রায় ২০ শতাংশ পরিবহণ করা হয়। মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিতে এটি অপরিহার্য হওয়ায় প্রণালীকে “জ্বালানির বিশ্ব দরজা” বলা হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার পর আইআরজিসি হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর ক্রুদের সতর্ক করেছে এবং কয়েকটি জাহাজে হামলাও চালানো হয়েছে। ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত অন্তত ১০টি তেলবাহী জাহাজ লক্ষ্যবস্তু হয়েছে।

ট্যাগস :

হরমুজ প্রণালী চালু, কিন্তু সকলের জন্য নয়: ইরান

আপডেট সময় : ০৪:১০:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬