ঢাকা ০২:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে জাগো ফাউন্ডেশনের কড়াইল স্কুলে অ্যাকমি এআই-এর এআই লিটারেসি সেশন Logo বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম Logo ব্রাহ্মণবাড়িয়ায় ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo  কসবায় পৃথক অভিযানে একদিনেই, গাঁজাসহ ৪ জন আটক Logo মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ প্রকাশ।। Logo ​বাগেরহাটে গভীর রাতে আইনজীবীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা Logo মোরেলগঞ্জ-শরণখোলা-খুলনা রুটে বিআরটিসির নৈরাজ্য Logo আমদানি কমাতে দ্রুত জাতীয় কেমিক্যাল নীতি চায় ব্যবসায়ীরা Logo ‘কী করে সব ভুলে যাই’—শাফিন আহমেদকে স্মরণে আবেগঘন প্রিন্স মাহমুদ Logo মানবাধিকার ইস্যুতে ইইউকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলল ইরান

সৌদি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ ২৩২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সৌদি আরবকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বন্ধুত্বপূর্ণ দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আজ সোমবার (২৮ অক্টোবর) সৌদি আরবের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান তেজগাঁওয়ে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করার সময় তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, এখনই সেই সময়, যখন সৌদি আরব আমাদের জন্য সর্বোত্তম সহায়তা প্রদান করতে পারে। তিনি দুই দেশের সম্পর্ককে অনন্য এবং অন্যান্য দেশের তুলনায় স্বতন্ত্র বলে আখ্যায়িত করেন।

প্রধান উপদেষ্টা বাংলাদেশি তরুণদের প্রশিক্ষণে বিনিয়োগ বৃদ্ধির জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যাতে তারা দক্ষ হয়ে সৌদি আরবে আরও বেশি সংখ্যায় কাজের সুযোগ পায় এবং দেশে অর্থ পাঠাতে সক্ষম হয়।

রাষ্ট্রদূত আল দুহাইলান সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেন এবং বলেন, আরও দক্ষতা অর্জনের মাধ্যমে তারা আরও ভালো বেতন পাবেন এবং দেশে আরও বেশি রেমিট্যান্স পাঠাতে পারবেন।

বর্তমানে প্রায় ৩০ লাখ বাংলাদেশি সৌদি আরবে কর্মরত আছেন এবং বছরে বিলিয়ন ডলার দেশে পাঠাচ্ছেন।

রাষ্ট্রদূত আল দুহাইলান জানান সৌদি আরব প্রতিদিন গড়ে ৫,০০০ ভিসা বাংলাদেশি অভিবাসী এবং মুসলিম হজযাত্রীদের জন্য ইস্যু করে।

২০২৩ সালে, প্রায় পাঁচ লাখ বাংলাদেশি ওমরাহ হজ পালন করতে সৌদি আরব যান, যা আগের বছরের তুলনায় ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তিনি সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে সৌদি জাতীয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টাকে দুটি শুভেচ্ছা বার্তা প্রদান করেন।

তিনি আরও বলেন, আমার সরকার বাংলাদেশে স্থিতিশীলতা দেখতে চায় এবং ইনশাআল্লাহ বাংলাদেশের সরকারকে সমর্থন করতে প্রস্তুত।

তিনি প্রধান উপদেষ্টাকে সৌদি আরবের জাতীয় পাখি বাজের প্রতিকৃতি এবং পবিত্র কোরআনের একটি কপিও উপহার দেন।

ট্যাগস :

সৌদি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০৩:১৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪