ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ Logo মোল্লারহাটে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত। Logo টানা অষ্টম কার্যদিবসেও ঊর্ধ্বমুখী পুঁজিবাজার, লেনদেন ৯ মাসের মধ্যে সর্বোচ্চ Logo ‘কিছু রাত নিঃশব্দে এসে বদলে দেয় জীবন’—নতুন সিনেমা নিয়ে ঋতুপর্ণা Logo জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজে সম্ভাব্য বাংলাদেশ এইচপি দল Logo মিরপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট Logo ২৭ বছর পুরোনো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আবারও বাতাস লিক, বাড়ছে উদ্বেগ Logo ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধে রুমিন ফারহানার প্রতিবাদ Logo সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল ও দোকান বন্ধের নির্দেশ পুনর্বহাল Logo ঝালকাঠিতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন, প্রধান অতিথি জিয়াউদ্দিন হায়দার

সরকারের কোনো ভুল হলে আপনারা প্রকাশ করে দেন:স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ২০৪ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

সরকারের ভেতরে কোনো ভুল বা দুর্নীতি হলে তা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) ‘পুরোনো ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন’ শীর্ষক প্রকল্প পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এই আহ্বান জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের ভেতরে যদি কোনো ভুল হয় বা দুর্নীতি হয় আপনারা প্রকাশ করে দেন। এতে আমরা সচেতন হবো এবং সংশোধন করতে পারবো। আমাদের ভুলগুলো অবশ্যই ধরিয়ে দেবেন। কিন্তু যেখানে ভুল না হয় সেটা করবেন না। যেহেতু আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে। যদি আমাদের ভেতরে কোনো দুর্নীতি হয় আপনারা বলে দেবেন যে এটা করছেন, আপনারা জানিয়ে দেবেন। এতে আমার কোনো আপত্তি নাই।

কারাগারের প্রকল্পের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কারাগারের গাড়ি পার্কিংয়ের জায়গা ছোট, এটা আরও বড় করতে হবে। কারাগারের বাইরে রাস্তার প্রশস্ততা আরও বাড়াতে হবে। রাস্তার প্রশস্ততা না বাড়ালে যানজট হবে, এতে লোকজন যে সময় এখানে আসবে সে সময় তাদের গাড়ি রাখা ও চলাচলের অসুবিধা হবে।

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও যানজটের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা সড়ক অবরোধ করছে তারাই আবার যানজট সম্পর্কে বলছে। যারা যানজট সৃষ্টি করছে তারাই আবার বলছে ঢাকা শহরে যানজট। এখন আমি কোথায় যাবো আপনারা বলেন। আমাকে একটা সমাধান দেন।

তিনি আরও বলেন, তারা যদি রাস্তা অবরোধ না করে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে কর্মসূচি করে তাহলেই যানজট তৈরি হয় না। এজন্য প্রয়োজন জনসচেতনতা।

রাজধানীর যানজটের বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, যানজট নিরসনের জন্য আমরা ছাত্রদেরও নিয়োগ করছি। যানজট একটি বড় ধরনের সমস্যা। রাস্তা বাড়ছে না, প্রতিদিন গাড়ি ঠিকই বাড়ছে। মানুষ কর্মসংস্থানের জন্য ঢাকায় আসছে, মানুষ বাড়ছে। সবাই রাস্তা চায় কিন্তু যদি জায়গা চাওয়া হয় জায়গা ছাড়বে না।

ট্যাগস :

সরকারের কোনো ভুল হলে আপনারা প্রকাশ করে দেন:স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০২:৩১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪