ঢাকা ০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভিভো ভি৮০ লাইটঃ প্রি-অর্ডারে ভিভো-এপেক্সের বিশেষ উপহার Logo জ্বালানি আমদানিতে বাড়তি চাপ, ২০২৬ সালে খরচ বাড়তে পারে প্রায় ৩৫ হাজার কোটি টাকা Logo গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছরে বিএনপি বড়ইয়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo ইকবাল হাসান মাহমুদ টুকু অসুস্থ: হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি Logo বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি সাথে এসেছে টেকনো ক্যামন এয়ার Logo লিওনেল মেসিকে ধন্যবাদ জানালেন ফিফা সভাপতি ইনফান্তিনো, বললেন অবিস্মরণীয় স্মৃতির জন্য কৃতজ্ঞ Logo এআইয়ের ভবিষ্যৎ গড়ছেন যারা, টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ Logo দীর্ঘ আন্দোলনের পথ পেরিয়ে দেশে গণতন্ত্রের প্রত্যাবর্তন হয়েছে: প্রধানমন্ত্রী Logo টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফর নিয়ে অজানা তথ্য প্রকাশের ইঙ্গিত তামিম ইকবালের Logo চলন্ত বাসে ১৬ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৫২ এসআইকে অব্যাহতি:স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ২২৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ জন উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে নিয়মিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা।

সারদায় একসঙ্গে ২৫২ জন এসআইকে অব্যাহতির বিষয়টি কী কোন রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটি শৃঙ্খলা ভঙ্গের কারণে। তবে শৃঙ্খলার মধ্যে কী কী বিষয় সেটি আমার জানা নেই। সারদা একাডেমি বলতে পারবে। তারাই মূলত সিদ্ধান্তটা নিয়েছে। এখানে রাজনৈতিক সম্পৃক্ততার কোনো বিষয় নেই।

উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে দাবি-দাওয়া নিয়ে আন্দোলন বা কর্মসূচির বিষয়গুলো রাস্তা আটকিয়ে না করে সোহরাওয়ার্দী উদ্যানে করার পরামর্শ এসেছে। পাশাপাশি দাবি-দাওয়াগুলো লিখিত আকারে সরকারের কাছে দেওয়া এবং সরকারের একটি সুনির্দিষ্ট কমিটি করে দেওয়া, যারা এগুলো রিসিভ করবে এবং ব্যবস্থা নেবে।

ট্যাগস :

রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৫২ এসআইকে অব্যাহতি:স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৩:৩৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪