ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ বছর পর ব্যালটের লড়াই, রেড ক্রিসেন্ট নির্বাচন ঘিরে উৎসবমুখর  Logo ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ভরিতে ২ লাখ ৩৭ হাজার ছাড়াল সোনার দাম, রুপা ৫ হাজারের বেশি Logo চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়ে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত সূচনা Logo ‘প্রাপ্তির জন্য নয়, নেশা থেকেই গান করতে হবে’—জেমস Logo মদিনার সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে নারীদের জন্য নির্ধারিত স্থান Logo আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নারী-পুরুষ ও নবজাতকের মরদেহ উদ্ধার Logo রাজাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা Logo ভিভো ভি৮০ লাইটঃ প্রি-অর্ডারে ভিভো-এপেক্সের বিশেষ উপহার Logo জ্বালানি আমদানিতে বাড়তি চাপ, ২০২৬ সালে খরচ বাড়তে পারে প্রায় ৩৫ হাজার কোটি টাকা

মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ: প্রধান উপদেষ্টার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ৩১০ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগকে আমন্ত্রণ জানিয়ে বলেছেন, তার সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দেশের ব্যবসার পরিবেশ উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে একটি মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদল সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা বলেন, আপনারা সঠিক সময়ে এ দেশে এসেছেন।

তিনি বলেন, আপনার দায়িত্ব গ্রহণের পর থেকে আমেরিকান কোম্পানিগুলোর বাংলাদেশে আগ্রহ অনেক বেড়েছে।

কোবোস আরও বলেন, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সদস্যসহ শীর্ষস্থানীয় মার্কিন কোম্পানিগুলো দক্ষিণ এশিয়ার এই দেশে ব্যবসার সম্ভাবনা নিয়ে অনেক আগ্রহী।

তিনি বলেন, কোম্পানিটি দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বৃদ্ধি করতে চায়। বর্তমানে এক্সিলারেট বাংলাদেশের দুটি অফশোর ফ্লোটিং স্টোরেজ এবং রিগ্যাসিফিকেশন ইউনিটে (এফএসআরইউ) বিনিয়োগ করেছে, যা প্রতিদিন ১.১ বিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করে। দেশের দৈনিক গ্যাস সরবরাহের প্রায় ৩৪ শতাংশ এখান থেকে আসে।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় প্রধান উপদেষ্টা ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সেখানে এ সংগঠনের ৫০ জন সদস্য উপস্থিত ছিলেন, যার মধ্যে কিছু শীর্ষস্থানীয় আমেরিকান বহুজাতিক কোম্পানিও ছিল। সেখানে ড. ইউনূস উপস্থিত মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানান।

এ সময় প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ও জ্বালানি সচিব সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

ট্যাগস :

মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ: প্রধান উপদেষ্টার

আপডেট সময় : ০৩:১৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪