ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী, বোর্ডভিত্তিক সংখ্যা কত Logo দেশের বর্তমান গ্যাস মজুত দিয়ে আগামী ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভবঃ জ্বালানিমন্ত্রী Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

মন্ত্রিসভায় শপথের জন্য আহ্বান জানানো হয়েছে আমিনুলকে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ১১৬ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। মঙ্গলবার ।। ১৭.০২.২০২৬ ।।

বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটা থেকে শপথ নিতে যাচ্ছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক, সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক—এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে তাঁর ঘনিষ্ঠ একটি সূত্র।

আজ বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আমিনুল। তবে সেখানে তিনি জামায়াতে ইসলামী সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কর্নেল (অব.) মো. আবদুল বাতেনের কাছে পরাজিত হন। নির্বাচনে হারলেও তাঁকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলতে থাকে। শুরু থেকেই টেকনোক্র্যাট কোটায় ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পাওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁর নাম আলোচনায় ছিল। শেষ পর্যন্ত সেই আলোচনাই বাস্তবে রূপ নিচ্ছে—ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন জাতীয় দলের সাবেক এই তারকা অধিনায়ক।

ট্যাগস :

মন্ত্রিসভায় শপথের জন্য আহ্বান জানানো হয়েছে আমিনুলকে

আপডেট সময় : ০৩:৪৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬