ঢাকা ০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভিভো ভি৮০ লাইটঃ প্রি-অর্ডারে ভিভো-এপেক্সের বিশেষ উপহার Logo জ্বালানি আমদানিতে বাড়তি চাপ, ২০২৬ সালে খরচ বাড়তে পারে প্রায় ৩৫ হাজার কোটি টাকা Logo গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছরে বিএনপি বড়ইয়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo ইকবাল হাসান মাহমুদ টুকু অসুস্থ: হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি Logo বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি সাথে এসেছে টেকনো ক্যামন এয়ার Logo লিওনেল মেসিকে ধন্যবাদ জানালেন ফিফা সভাপতি ইনফান্তিনো, বললেন অবিস্মরণীয় স্মৃতির জন্য কৃতজ্ঞ Logo এআইয়ের ভবিষ্যৎ গড়ছেন যারা, টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ Logo দীর্ঘ আন্দোলনের পথ পেরিয়ে দেশে গণতন্ত্রের প্রত্যাবর্তন হয়েছে: প্রধানমন্ত্রী Logo টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফর নিয়ে অজানা তথ্য প্রকাশের ইঙ্গিত তামিম ইকবালের Logo চলন্ত বাসে ১৬ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

প্রধান উপদেষ্টার তহবিলে আড়াই কোটি টাকা দিলেন সাবেক এমপি শফি চৌধুরী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ২৬৮ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মূহাম্মদ ইউনুসের ত্রাণ ও পুনর্বাসন তহবিলে সহায়তা হিসেবে ২ কোটি ৫০ লাখ টাকা দিয়েছেন সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও শিক্ষানুরাগী আলহাজ্ব শফি আহমদ চৌধুরী।

বুধবার (১৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম এ সহায়তার ৩টি চেক গ্রহণ করেন।

তার হাতে শফি আহমদ চৌধুরীর পক্ষে চেক তুলে দেন ছেলে পূবালী ব্যাংকের পরিচালক আরিফ এ চৌধুরী এবং পুত্রবধু সংগীত শিল্পী ও উপস্থাপিকা দিঠি আনোয়ার চৌধুরী।

শারীরিক অসুস্থতার জন্য আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দেশে জুলাই গণঅভ্যুত্থান ও সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে তার পক্ষে পরিবারের সদস্যরা এ চেক তুলে দেন।

জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে শফি আহমদ চৌধুরী সিলেট-৩ আসনের দু-বারের সাবেক সংসদ সদস্য। দেশের একজন প্রতিতযশা ব্যবসায়ী এবং বৃহত্তম ব্যাংক পূবালী ব্যাংকের সাবেক পরিচালক।

১৯৭৪ সাল থেকে দেশের যে কোন দুর্যোগে-দুর্ভোগে সাধ্য অনুযায়ী সরকারের পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছেন আলহাজ্ব শফি আহমদ চৌধুরী।

জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত বন্যা ও পুনবার্সন তহবিল গঠন করা হয়। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ তহবিলে সহায়তা প্রদান করতে দেশের বিত্তবানদের প্রতি আহ্বান জানান নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তার এ আহ্বানে সাড়া দিয়ে আলহাজ্ব শফি আহমদ চৌধুরী তার ব্যক্তিগত তহবিল থেকে ১ কোটি ৫০ লাখ টাকা এবং তার দুই ছেল আরিফ এ চৌধুরী ও আসিফ এ চৌধুরীর পক্ষ থেকে ১ কোটিসহ মোট ২ কোটি ৫০ লাখ টাকার ৩টি চেক প্রদান করেন।

ট্যাগস :

প্রধান উপদেষ্টার তহবিলে আড়াই কোটি টাকা দিলেন সাবেক এমপি শফি চৌধুরী

আপডেট সময় : ০৩:৩২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪